ঢাকা নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ব্রিটিশ হাইকমিশনের সংবর্ধনা

ছবি : সংগৃহীত

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে সংবর্ধনা জানিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন। আগামী ২৪ মে রাতে বিশ্বকাপ খেলতে টাইগ্রেসদের দেশ ছাড়ার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই শুভকামনা জানানো হয়। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের আয়োজনে এই অনুষ্ঠানে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্য ও কোচিং স্টাফ, বিসিবির পরিচালকরা, বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সারাহ কুক ক্রিকেটকে দুই দেশের মানুষের সম্পর্ক দৃঢ় করার মাধ্যম উল্লেখ করে বাংলাদেশ নারী দলের প্রতি তাঁর দেশের সমর্থনের কথা ব্যক্ত করেন। তিনি রসিকতা করে বলেন, এবারের বিশ্বকাপে বাংলাদেশ দল ইংল্যান্ড ও স্কটল্যান্ডের গ্রুপের বাইরে থাকায় স্বাগতিক দুই দলের পাশাপাশি বাংলাদেশকেও সমর্থন করতে তাঁর কোনো জটিলতা নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী উইংয়ের প্রধান রাশনা ইমাম ব্রিটিশ হাইকমিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ক্রিকেটারদের এমন গল্প দেশের নারীদের জন্য অনুপ্রেরণার। সংক্ষিপ্ত বক্তব্য শেষে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ব্রিটিশ হাইকমিশনারের হাতে দলের জার্সি এবং বিসিবি পরিচালক সৈয়দ ইব্রাহিম আহমেদ একটি স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে জাইমা রহমান নারী ক্রিকেটারদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাঁদের সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নিয়ে বিশ্বকাপের জন্য শুভকামনা জানান। দলের এক ক্রিকেটারের বাড়ি বগুড়ায় শুনে তিনি সেখানে অবস্থিত শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার প্রসঙ্গও তোলেন। সবশেষে ক্রিকেটারদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন সারাহ কুক ও জাইমা রহমান। এই আয়োজনকে অত্যন্ত অনুপ্রেরণাদায়ক উল্লেখ করে অধিনায়ক জ্যোতি বিশ্বকাপে নিজেদের সেরা পারফরম্যান্স করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ২২ মে ২০২৬

বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ব্রিটিশ হাইকমিশনের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ