ঢাকা নিউজ

রোনালদোকে রেখে পর্তুগালের বিশ্বকাপের দল ঘোষণা

ছবি : সংগৃহীত

আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ক্রিশ্চিয়ানো রোনালদোকে রেখেই ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেস। ৪১ বছর বয়সী এই তারকা তারকা ফরোয়ার্ড এবার ষষ্ঠবারের মতো পর্তুগালের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন। এবারের বিশ্বকাপে গ্রুপ ‘কে’-তে পর্তুগালের প্রতিপক্ষ হিসেবে খেলবে কলম্বিয়া, উজবেকিস্তান এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো।

আগামী ১৭ জুন হিউস্টনে কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে পর্তুগাল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে এবং এরপর ২৩ জুন একই ভেন্যুতে উজবেকিস্তান ও ২৮ জুন মিয়ামিতে কলম্বিয়ার মুখোমুখি হবে রোনালদো বাহিনী। ঘোষিত এই স্কোয়াডে গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন দিওগো কস্তা, জোসে সা, রুই সিলভা ও রিকার্দো ভেলহো।

দলের রক্ষণভাগে রয়েছেন দিওগো দালোত, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, টমাস আরাউজো ও ম্যাথিউস নুনেস।

এছাড়া মাঝমাঠ ও আক্রমণভাগের দায়িত্ব সামলাবেন রুবেন নেভেস, সামুয়েল কস্তা, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স, ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গনসালো গেদেস ও গনসালো রামোস।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ২০ মে ২০২৬

রোনালদোকে রেখে পর্তুগালের বিশ্বকাপের দল ঘোষণা

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ক্রিশ্চিয়ানো রোনালদোকে রেখেই ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেস। ৪১ বছর বয়সী এই তারকা তারকা ফরোয়ার্ড এবার ষষ্ঠবারের মতো পর্তুগালের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন। এবারের বিশ্বকাপে গ্রুপ ‘কে’-তে পর্তুগালের প্রতিপক্ষ হিসেবে খেলবে কলম্বিয়া, উজবেকিস্তান এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো।

আগামী ১৭ জুন হিউস্টনে কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে পর্তুগাল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে এবং এরপর ২৩ জুন একই ভেন্যুতে উজবেকিস্তান ও ২৮ জুন মিয়ামিতে কলম্বিয়ার মুখোমুখি হবে রোনালদো বাহিনী। ঘোষিত এই স্কোয়াডে গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন দিওগো কস্তা, জোসে সা, রুই সিলভা ও রিকার্দো ভেলহো।

দলের রক্ষণভাগে রয়েছেন দিওগো দালোত, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, টমাস আরাউজো ও ম্যাথিউস নুনেস।

এছাড়া মাঝমাঠ ও আক্রমণভাগের দায়িত্ব সামলাবেন রুবেন নেভেস, সামুয়েল কস্তা, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স, ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গনসালো গেদেস ও গনসালো রামোস।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ