নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি শহরটির সাধারণ ও শ্রমজীবী মানুষের জন্য মাত্র ৫০ ডলারে বিশ্বকাপের টিকিট দেওয়ার এক অভূতপূর্ব ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে খেলা দেখতে যাওয়ার জন্য প্রতিটি ম্যাচের দিন বিনামূল্যে বিশেষ বাস সেবাও দেওয়া হবে। নিউইয়র্কের আফ্রিকান ফুটবল সম্প্রদায়ের কেন্দ্র হিসেবে পরিচিত হারলেমের ‘লিটল সেনেগাল’ এলাকায় এই ঘোষণা দেন মেয়র মামদানি, যেখানে তাঁর পাশে উপস্থিত ছিলেন মার্কিন ফুটবল তারকা টিমোথি উইয়াহ ও মার্ক ম্যাকেঞ্জি।
মেয়র মামদানি বলেন, "বিশ্বকাপ আমাদের দোরগোড়ায় আসছে। আমরা চাই নিউইয়র্কের শ্রমজীবী মানুষও এই উৎসবের অংশ হোক।" এই বিশেষ পরিকল্পনার আওতায় মোট এক হাজার টিকিট লটারির মাধ্যমে বরাদ্দ করা হবে। ফাইনাল ম্যাচ বাদে ৮২ হাজার ধারণক্ষমতার মেটলাইফ স্টেডিয়ামের উপরের স্তরের (আপার টায়ার) মোট সাতটি ম্যাচের প্রতিটির জন্য প্রায় ১৫০টি করে আসন রাখা হয়েছে।
যেসব ম্যাচ এই সুবিধার আওতায় রয়েছে:
১৩ জুন: ব্রাজিল বনাম মরক্কো (গ্রুপ পর্ব)
১৬ জুন: ফ্রান্স বনাম সেনেগাল (গ্রুপ পর্ব)
২২ জুন: নরওয়ে বনাম সেনেগাল (গ্রুপ পর্ব)
২৫ জুন: ইকুয়েডর বনাম জার্মানি (গ্রুপ পর্ব)
২৭ জুন: পানামা বনাম ইংল্যান্ড (গ্রুপ পর্ব)
৩০ জুন: রাউন্ড অব ৩২
৫ জুলাই: রাউন্ড অব ১৬
এই বিশেষ টিকিটের লটারি শুরু হবে আগামী ২৫ মে এবং চলবে ৩০ মে পর্যন্ত, যেখানে প্রতিদিন সর্বোচ্চ ৫০ হাজার আবেদন গ্রহণ করা হবে। লটারিতে বিজয়ী প্রতিটি পরিবার বা ব্যক্তি সর্বোচ্চ দুটি টিকিট কিনতে পারবেন, যা হস্তান্তরযোগ্য নয় এবং ম্যাচের দিনই কেবল বিজয়ীদের হাতে হস্তান্তর করা হবে। ফিফার সাথে এর সরাসরি সম্পর্ক না থাকলেও, মেয়রের দফতর এবং নিউইয়র্ক-নিউ জার্সি বিশ্বকাপ হোস্ট কমিটির যৌথ প্রচেষ্টায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৬ বিশ্বকাপের আয়োজক শহরগুলোর মধ্যে নিউইয়র্কই প্রথম নিজস্ব বাসিন্দাদের জন্য এমন আলাদা ও সুলভ সুবিধার ব্যবস্থা করল।
উল্লেখ্য, মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচ দেখার যাতায়াত খরচ ও টিকিটের অতিরিক্ত দাম নিয়ে আগে থেকেই ব্যাপক সমালোচনা চলছিল। যেখানে পেন স্টেশন থেকে স্টেডিয়ামের স্বাভাবিক রিটার্ন ট্রেন ভাড়া মাত্র ১৩ ডলার, সেখানে বিশ্বকাপ উপলক্ষে নিউ জার্সি ট্রানজিট প্রথমে ১৫০ ডলার ভাড়া নির্ধারণ করে (পরে যা কমিয়ে ১০৫ ডলার করা হয়) এবং বাস ভাড়াও ধরা হয় ৮০ ডলার। এছাড়া ফিফা নামমাত্র ৬০ ডলারের কিছু টিকিট ছাড়লেও তা মোট আসনের মাত্র ১.৬ শতাংশ, যার ফলে ডায়নামিক প্রাইসিংয়ের কারণে বাকি টিকিটের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে কয়েকশো ডলারে গিয়ে ঠেকেছে। ঠিক এমন পরিস্থিতিতে মেয়রের এই ঐতিহাসিক উদ্যোগ নিউইয়র্কের সাধারণ ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

শুক্রবার, ২২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

আপনার মতামত লিখুন