ঢাকা নিউজ

ভারতে তেলের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস

ছবি : সংগৃহীত

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় ভারতে আবারও পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে। চলতি মাসে এ নিয়ে দেশটিতে তৃতীয়বারের মতো জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেল। আল জাজিরার বরাতে ভারতের রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিক্রেতা প্রতিষ্ঠানগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ০.৮৭ রুপি বেড়ে এখন হয়েছে ৯৯.৫১ রুপি (প্রায় ১.০৪ ডলার)। একই সাথে ডিজেলের দাম প্রতি লিটারে ০.৯১ রুপি বেড়ে দাঁড়িয়েছে ৯২.৪৯ রুপি (প্রায় ০.৯৭ ডলার)। এর আগে গত মঙ্গলবার (১৯ মে) দ্বিতীয় দফায় তেল বিপণন সংস্থাগুলো প্রতি লিটারে প্রায় ৯০ পয়সা পর্যন্ত দাম বাড়িয়েছিল।

ইরান যুদ্ধের পর বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা দিলেও, খুচরা পর্যায়ে জ্বালানির দাম বাড়াতে ভারত ছিল বড় অর্থনীতিগুলোর মধ্যে অন্যতম শেষ দেশ। তবে চলতি মাসের এই তিন দফা মূল্যবৃদ্ধির ফলে ভারতে জ্বালানির দাম মোট প্রায় ৫ রুপি পর্যন্ত বেড়ে গেছে।

পেট্রোল ও ডিজেলের এই ধারাবাহিক মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়তে যাচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। এর ফলে বিশেষ করে ছোট ব্যবসায়ী, পরিবহন খাতের সঙ্গে যুক্ত মানুষ, নিয়মিত গণপরিবহন ব্যবহারকারী এবং ব্যক্তিগত যানবাহন ব্যবহারকারীরা সবচেয়ে বেশি আর্থিক চাপে পড়বেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ২৩ মে ২০২৬

ভারতে তেলের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় ভারতে আবারও পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে। চলতি মাসে এ নিয়ে দেশটিতে তৃতীয়বারের মতো জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেল। আল জাজিরার বরাতে ভারতের রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিক্রেতা প্রতিষ্ঠানগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ০.৮৭ রুপি বেড়ে এখন হয়েছে ৯৯.৫১ রুপি (প্রায় ১.০৪ ডলার)। একই সাথে ডিজেলের দাম প্রতি লিটারে ০.৯১ রুপি বেড়ে দাঁড়িয়েছে ৯২.৪৯ রুপি (প্রায় ০.৯৭ ডলার)। এর আগে গত মঙ্গলবার (১৯ মে) দ্বিতীয় দফায় তেল বিপণন সংস্থাগুলো প্রতি লিটারে প্রায় ৯০ পয়সা পর্যন্ত দাম বাড়িয়েছিল।

ইরান যুদ্ধের পর বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা দিলেও, খুচরা পর্যায়ে জ্বালানির দাম বাড়াতে ভারত ছিল বড় অর্থনীতিগুলোর মধ্যে অন্যতম শেষ দেশ। তবে চলতি মাসের এই তিন দফা মূল্যবৃদ্ধির ফলে ভারতে জ্বালানির দাম মোট প্রায় ৫ রুপি পর্যন্ত বেড়ে গেছে।

পেট্রোল ও ডিজেলের এই ধারাবাহিক মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়তে যাচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। এর ফলে বিশেষ করে ছোট ব্যবসায়ী, পরিবহন খাতের সঙ্গে যুক্ত মানুষ, নিয়মিত গণপরিবহন ব্যবহারকারী এবং ব্যক্তিগত যানবাহন ব্যবহারকারীরা সবচেয়ে বেশি আর্থিক চাপে পড়বেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ