ঢাকা নিউজ

সরকারের সব পরিকল্পনা ভেস্তে দিতে একটি মহল ষড়যন্ত্র করছে: ত্রিশালে প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি : সংগৃহীত

সরকারের সব পরিকল্পনা ভেস্তে দিতে একটি মহল ষড়যন্ত্র করছে বলে উল্লেখ করে তাদের ব্যাপারে সজাগ থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহের ত্রিশালে কানহর ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় খালপাড়ে একটি ঐতিহ্যবাহী তালগাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘১২ তারিখের নির্বাচনে জনগণ বিএনপিকে ক্ষমতায় বসানোর কারণে একটি মহলের জ্বালা ধরেছে। এজন্য তারা নানামুখী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড করছে। তারা কৃষকদের সমস্যা, খাল কাটা বা কর্মসংস্থানের কথা না বলে দেশে একটি অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের অরাজকতা হলে সবচেয়ে বেশি ক্ষতি হবে সাধারণ মানুষ ও কৃষকদের। যারা দেশে এই অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে, তাদের সঙ্গে গত ৫ আগস্ট বিতাড়িতদের গভীর আঁতাত রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

ত্রিশালের এই উদ্যোগকে ঐতিহাসিক উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘আজকে ত্রিশালবাসীর জন্য একটি আনন্দের দিন। আজ থেকে ৪৫ বছর আগে (১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালটি খনন কাজের উদ্বোধন করতে এসেছিলেন। পরবর্তীতে রক্ষণাবেক্ষণের অভাবে খালটির খনন কাজ বন্ধ হয়ে যাওয়ায় এলাকার মানুষের, বিশেষ করে কৃষকদের অনেক সমস্যা হয়েছে। আজ এই খালটি পুনঃখনন কাজের উদ্বোধন করার ফলে জেলার ৪ লাখ ৩ হাজার কৃষক এবং এই এলাকার ২০ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন।’ তিনি আরও জানান, ময়মনসিংহ জেলায় এরকম প্রায় আড়াই হাজার কিলোমিটার খাল আছে, যা পর্যায়ক্রমে পুনঃখনন করা হবে।

জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগিয়ে আমাদের ভাগ্য পরিবর্তন করতে হবে। দেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।’ নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সরকার গঠন করলে খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদান, প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের পোশাক ও ব্যাগ দেওয়া এবং ইমাম ও ধর্মগুরুদের সম্মানী দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার বাস্তবায়ন চলছে। আগামী জুলাইয়ের মধ্যেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পোশাক ও ব্যাগ দেওয়া শেষ হবে এবং কর্মসংস্থানের ব্যবস্থাও পর্যায়ক্রমে শুরু করা হয়েছে।

মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তারেক রহমান দুঃখ প্রকাশ করে বলেন, ‘এটি অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক ঘটনা। অন্যায়কারী ও অপরাধীকে অবশ্যই কঠোর শাস্তি পেতে হবে। তবে কিছু মানুষ এই ঘটনাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আইনের শাসনকে বাধাগ্রস্ত করতে চাইছে, তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।’

সমাবেশের শুরুতেই বক্তব্য রাখেন ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির সাক্ষী ও তৎকালীন যুবদলের স্থানীয় সভাপতি শাজাহান। একই স্থানে জিয়াউর রহমানের পর তার ছেলে তারেক রহমানের পুনঃখনন কর্মসূচিতে উপস্থিত থাকতে পেরে তিনি প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জনসভা শেষে প্রধানমন্ত্রী ত্রিশাল দরিরামপুরের নজরুল মঞ্চের উদ্দেশ্যে রওনা হন, যেখানে বিকাল ৪টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য রাখার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ২৩ মে ২০২৬

সরকারের সব পরিকল্পনা ভেস্তে দিতে একটি মহল ষড়যন্ত্র করছে: ত্রিশালে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ