ঢাকা নিউজ

নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ আটক ৩

ছবি : সংগৃহীত

নোয়াখালীতে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদকব্যবসায়ী

নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে সুধারাম থানাধীন পৌর ১নং ওয়ার্ডের বড় মসজিদ মোড় এলাকার ইসলামীয়া রোডের মাথায় এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় ও ওসি ডিবির সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। এ সময় হক স্টোরের সামনে পাকা রাস্তার উপর থেকে ৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার নুর আলম (৫১), নোয়াখালীর সুধারাম উপজেলার বেলাল হোসেন (২৪) এবং ইসমাইল হোসেন রানা (২৭)।

ডিবি পুলিশ জানায়, আটক আসামিদের দেহ তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নোয়াখালীর অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং তাদের এই মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ২৪ মে ২০২৬

নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ আটক ৩

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

নোয়াখালীতে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদকব্যবসায়ী

নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে সুধারাম থানাধীন পৌর ১নং ওয়ার্ডের বড় মসজিদ মোড় এলাকার ইসলামীয়া রোডের মাথায় এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় ও ওসি ডিবির সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। এ সময় হক স্টোরের সামনে পাকা রাস্তার উপর থেকে ৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার নুর আলম (৫১), নোয়াখালীর সুধারাম উপজেলার বেলাল হোসেন (২৪) এবং ইসমাইল হোসেন রানা (২৭)।

ডিবি পুলিশ জানায়, আটক আসামিদের দেহ তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নোয়াখালীর অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং তাদের এই মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ