নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সাধারণ সম্পাদকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার চরপার্বতী ও সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন চরপার্বতী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালমান নবাব (২৬) এবং সিরাজপুর ইউনিয়নের যুবলীগ কর্মী আবু সায়েদ (৩৬)। এদের মধ্যে সালমান নবাব চরপার্বতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. সেলিমের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

রোববার, ০৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন