ঢাকা নিউজ

নজরুল সব ধর্ম ও মানুষের সার্বজনীন কবি

নজরুল সব ধর্ম ও মানুষের সার্বজনীন কবি
ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একজন সার্বজনীন কবি। তিনি সব সময়ের কবি ও সব ধর্মের কবি। তিনি কোনো একক বয়স, ধর্ম কিংবা সম্প্রদায়ের কবি নন; তিনি মূলত সব মানুষের কবি।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে জিয়া শিশু কিশোর মেলার উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, নজরুল তাঁর প্রতিটি লেখার মাধ্যমে মানবতা, সাম্য ও বিদ্রোহের বার্তা পৌঁছে দিয়েছেন। তাই বিশ্ববিদ্যালয়ে তাঁকে পড়ানো হোক বা না হোক, তাঁর চর্চা কখনো থেমে যাবে না। যতদিন পৃথিবীতে অন্যায়, অবিচার ও জুলুম থাকবে, প্রতিবাদের ভাষা হিসেবে নজরুল ততদিন মানুষের মাঝে বেঁচে থাকবেন।

জিয়া শিশু-কিশোর মেলার প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গির শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাসাস সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ মালেক, ছড়াকার আবু সালেহ, নজরুল গবেষক মিন্টু রহমান এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম।

এ ছাড়া অনুষ্ঠানে জিয়া শিশু কিশোর মেলার সহ-সভাপতি নিয়ামুল বাসার মনকা, আব্দুল আলিম, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ দুলু, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক কবির, মিন্টু আলম এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলামসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ২৪ মে ২০২৬

নজরুল সব ধর্ম ও মানুষের সার্বজনীন কবি

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ