ঢাকা নিউজ

বনশ্রীর মাদ্রাসা শিক্ষার্থী ‘হত্যা’য় আব্দুল কাদেরের ক্ষোভ

ছবি : সংগৃহীত

রাজধানীর বনশ্রী এলাকায় মাদ্রাসা শিক্ষার্থী আব্দুল্লাহকে বলাৎকার এবং ‘হত্যা’র ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে কোনো ঘটনা বেশি ভাইরাল হলে বা দেশব্যাপী ব্যাপক আলোচনার জন্ম দিলে কেবল তখনই বিচার পাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয় এবং প্রধানমন্ত্রী আশ্বাস দেন; এর বাইরে অন্যান্য ঘটনায় বিচার পাওয়া যেন এক বিলাসী আবদার। তবে প্রধানমন্ত্রী আশ্বাস দিলেও শঙ্কা থেকে যায় উল্লেখ করে তিনি বহুল আলোচিত আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার উদাহরণ টেনে বলেন, সেই মামলার রায় দ্রুত হলেও এখন পর্যন্ত তা কার্যকর করা যায়নি।

ফেসবুক পোস্টে তিনি আরও জানান, রামিসার ঘটনার দিনই রাজধানীর বনশ্রী এলাকার ‘আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা’র ওয়াশরুম থেকে ১০ বছরের শিশু আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরির সময় পুলিশ কর্মকর্তারা শিশুটির পায়ুপথে অস্বাভাবিক যৌনাচার বা বলাৎকারের আলামত পান। এই ঘটনায় সংশ্লিষ্ট মাদ্রাসার এক সিনিয়র শিক্ষার্থীকে পুলিশ গ্রেফতার করেছে এবং জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মাদ্রাসা কর্তৃপক্ষ পুলিশকে জানায় যে, ওই সিনিয়র শিক্ষার্থী এর আগেও মাদ্রাসার আরও চারজন শিক্ষার্থীকে বলাৎকার করেছিলেন।

আব্দুল কাদের প্রশ্ন তোলেন, বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার্থী আব্দুল্লাহর বলাৎকার ও হত্যার বিচারে তৎপর হবেন কি না এবং মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের এই আজাব থেকে পরিত্রাণ দিতে সচেষ্ট হবেন কি না। তিনি সতর্ক করে বলেন, এমন ঘটনা ক্রমাগত ঘটতে থাকলে মাদ্রাসা কিংবা ধর্মীয় শিক্ষার ওপর বড় ধরনের হুমকি আসবে এবং ইতিমধ্যে এর ফলে অনেকটা ক্ষতি হয়ে গেছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার দিবাগত রাতে রামপুরার বনশ্রী এলাকার সি ব্লকের তিন নম্বর রোডের ওই মাদ্রাসার তৃতীয় তলার বাথরুম থেকে মো. আব্দুল্লাহর গামছা পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির শরীরের কোথাও কোনো জখমের চিহ্ন না থাকলেও সুরতহালে তার পায়ুপথে অস্বাভাবিক চিহ্ন দেখা গেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ২৪ মে ২০২৬

বনশ্রীর মাদ্রাসা শিক্ষার্থী ‘হত্যা’য় আব্দুল কাদেরের ক্ষোভ

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ