ঢাকা নিউজ

রামিসাকে ধর্ষণ ও হত্যা জাতীয় লজ্জা: তথ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যাকে ‘জাতীয় ব্যথা ও লজ্জা’ হিসেবে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপণ। শনিবার (২৩ মে) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শেরেবাংলা এ কে ফজলুল হক ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে শেরেবাংলা এ কে ফজলুল হক ফাউন্ডেশনের উপদেষ্টা সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ ও সভাপতি মো. আবু হানিফসহ অন্যন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, রামিসাসহ এ ধরনের হত্যাকাণ্ডগুলো অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। দেশের প্রচলিত আইনের আওতায় দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের বিচারের মুখোমুখি করবে সরকার।

এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে বলেন, এ ধরনের ঘটনায় জনগণের মধ্যে যে ক্ষোভ ও সচেতনতা সৃষ্টি হয়েছে, তা মূলত গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ফল। সাংবাদিকদের তৈরি জনমতের ভিত্তিতেই সরকার আরও কার্যকর আইন ও ব্যবস্থা গ্রহণ করতে পারবে, যেন সমাজ থেকে এ ধরনের ঘৃণ্য অপরাধ চিরতরে নির্মূল করা সম্ভব হয়।

এর আগে মূল অনুষ্ঠানে জহির উদ্দিন স্বপণ বলেন, শেরেবাংলা এ কে ফজলুল হক কেবল একজন রাজনৈতিক নেতাই নন, তিনি ছিলেন বাংলার কৃষক-প্রজা ও বঞ্চিত মানুষের মুক্তির অগ্রদূত এবং একজন অসাম্প্রদায়িক সমাজসংস্কারক।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ২৪ মে ২০২৬

রামিসাকে ধর্ষণ ও হত্যা জাতীয় লজ্জা: তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যাকে ‘জাতীয় ব্যথা ও লজ্জা’ হিসেবে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপণ। শনিবার (২৩ মে) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শেরেবাংলা এ কে ফজলুল হক ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে শেরেবাংলা এ কে ফজলুল হক ফাউন্ডেশনের উপদেষ্টা সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ ও সভাপতি মো. আবু হানিফসহ অন্যন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, রামিসাসহ এ ধরনের হত্যাকাণ্ডগুলো অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। দেশের প্রচলিত আইনের আওতায় দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের বিচারের মুখোমুখি করবে সরকার।

এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে বলেন, এ ধরনের ঘটনায় জনগণের মধ্যে যে ক্ষোভ ও সচেতনতা সৃষ্টি হয়েছে, তা মূলত গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ফল। সাংবাদিকদের তৈরি জনমতের ভিত্তিতেই সরকার আরও কার্যকর আইন ও ব্যবস্থা গ্রহণ করতে পারবে, যেন সমাজ থেকে এ ধরনের ঘৃণ্য অপরাধ চিরতরে নির্মূল করা সম্ভব হয়।

এর আগে মূল অনুষ্ঠানে জহির উদ্দিন স্বপণ বলেন, শেরেবাংলা এ কে ফজলুল হক কেবল একজন রাজনৈতিক নেতাই নন, তিনি ছিলেন বাংলার কৃষক-প্রজা ও বঞ্চিত মানুষের মুক্তির অগ্রদূত এবং একজন অসাম্প্রদায়িক সমাজসংস্কারক।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ