ঢাকা নিউজ

শ্রীনগরে ১২ লাখ টাকার কুরবানির গরু ছিনতাই

ছবি : সংগৃহীত

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে কুরবানির গরু বোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে এক্সপ্রেসওয়ের শ্রীনগর ছনবাড়ি চৌরাস্তায় এই ঘটনা ঘটে।

ট্রাকটি ছিনিয়ে নেওয়ার সময় গরুর মালিক হেলাল উদ্দিন, জহিরুল হক এবং চালক মো. তৈয়বকে ছিনতাইকারীরা লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত গরু ব্যবসায়ী জহিরুল জানান, শ্রীনগর ছনবাড়িতে দুর্বৃত্তরা অন্য একটি পিকআপ দিয়ে তাঁদের ট্রাকটির গতিরোধ করে। এরপর চালকসহ গরুর মালিকদের লোহার রড দিয়ে পিটিয়ে ট্রাকে থাকা ৫টি গরুর আনুমানিক ১২ লাখ টাকাসহ ট্রাক নিয়ে পালিয়ে যায়।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিল্টন দত্ত জানান, ঘটনার সংবাদ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ছিনতাইয়ের এই ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের একটি বিশেষ টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ২৪ মে ২০২৬

শ্রীনগরে ১২ লাখ টাকার কুরবানির গরু ছিনতাই

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে কুরবানির গরু বোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে এক্সপ্রেসওয়ের শ্রীনগর ছনবাড়ি চৌরাস্তায় এই ঘটনা ঘটে।

ট্রাকটি ছিনিয়ে নেওয়ার সময় গরুর মালিক হেলাল উদ্দিন, জহিরুল হক এবং চালক মো. তৈয়বকে ছিনতাইকারীরা লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত গরু ব্যবসায়ী জহিরুল জানান, শ্রীনগর ছনবাড়িতে দুর্বৃত্তরা অন্য একটি পিকআপ দিয়ে তাঁদের ট্রাকটির গতিরোধ করে। এরপর চালকসহ গরুর মালিকদের লোহার রড দিয়ে পিটিয়ে ট্রাকে থাকা ৫টি গরুর আনুমানিক ১২ লাখ টাকাসহ ট্রাক নিয়ে পালিয়ে যায়।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিল্টন দত্ত জানান, ঘটনার সংবাদ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ছিনতাইয়ের এই ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের একটি বিশেষ টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ