ঢাকা নিউজ

গাজীপুরে বাড়ছে ঈদযাত্রীর চাপ ও প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

ছবি : সংগৃহীত

আগামী বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরে ইতোমধ্যে শুরু হয়েছে ঘরমুখো মানুষের ঈদযাত্রা। গতকাল শনিবার (২৩ মে) সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ বাড়তে দেখা গেছে। একসঙ্গে বিপুল সংখ্যক মানুষ বাড়ির পথে রওনা হওয়ায় তীব্র যানজটের শঙ্কা থাকলেও ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে প্রশাসন নানামুখী প্রস্তুতি গ্রহণ করেছে।

সংশ্লিষ্টদের মতে, অপরিকল্পিত সড়কের ডিভাইডার, যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা, মহাসড়কের পাশে অবৈধ দোকান ও পরিবহন কাউন্টার স্থাপন, পশুর হাট এবং বিপরীতমুখী পশুবাহী যানবাহন চলাচল যানজটের অন্যতম কারণ হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর চৌরাস্তা, ভোগড়া ও চন্দ্রাসহ গুরুত্বপূর্ণ এলাকায় মোট ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে এবং তাঁদের সহায়তায় মাঠে থাকছে বিজিবি, আনসার ও পুলিশ সদস্যরা। এর মধ্যে গাজীপুর চৌরাস্তা এলাকায় যানজট নিয়ন্ত্রণে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরে শতাধিক পশুর হাট বসেছে, যার কয়েকটি মহাসড়কের পাশেই অবস্থিত। এসব হাটে পশু পরিবহনের জন্য ট্রাক ও পিকআপ চলাচল বাড়ায় যানজটের আশঙ্কাও বেড়েছে। চন্দ্রা এলাকায় আমিনুল ইসলাম নামের এক যাত্রী জানান, যানজট এড়াতে স্কুল-কলেজ ছুটি হওয়া মাত্রই তিনি পরিবারের সদস্যদের আগেভাগেই গ্রামের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। শ্যামলী পরিবহনের এরিয়া ম্যানেজার প্রবীর চন্দ্র জানান, উত্তরবঙ্গের অধিকাংশ সড়কের উন্নয়ন হওয়ায় এবার ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হতে পারে, তবে ২৫ ও ২৬ মে শিল্পকারখানাগুলো ছুটি হলে সড়কে চাপ আরও বাড়বে।

গাজীপুরে প্রায় তিন হাজার ছোট-বড় শিল্পকারখানা রয়েছে এবং একযোগে ছুটি ঘোষণা হলেই চন্দ্রা ত্রিমোড় ও গাজীপুর চৌরাস্তা এলাকায় দীর্ঘ যানজটের আশঙ্কা করা হচ্ছে। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, অধিকাংশ কারখানায় ২৫ ও ২৬ মে ছুটি ঘোষণা করা হয়েছে এবং কয়েকটি কারখানার বেতন-ভাতা সংক্রান্ত সমস্যা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, সম্ভাব্য যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। চন্দ্রা এলাকার ফুটপাত ও অবৈধ স্থাপনা সকাল থেকেই উচ্ছেদ করা হচ্ছে এবং মহাসড়কে কোনো ধরনের অবৈধ দোকান বা প্রতিবন্ধকতা রাখতে দেওয়া হবে না।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ২৪ মে ২০২৬

গাজীপুরে বাড়ছে ঈদযাত্রীর চাপ ও প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ