ঢাকা নিউজ

থমাস ডুলিকে পরীক্ষামূলকভাবে এনেছে বাফুফে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ঘটা করে জার্মান-আমেরিকান কোচ থমাস ডুলিকে নতুন প্রধান কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার মাত্র একদিন পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানালেন, তার সঙ্গে এখনো চুক্তি চূড়ান্ত হয়নি। রাজধানীতে এএফসি গ্রাসরুটস ফুটবল ডে অনুষ্ঠানে সাবেক জাতীয় দলের অধিনায়ক আমিনুল বলেন, ৫ জুন সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচটিকে ডুলির পরীক্ষা হিসেবে দেখা হবে।

তিনি জানান, তারা সান মারিনো ম্যাচকে পরীক্ষামূলক হিসেবে দেখতে চান এবং তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান। বাংলাদেশ ফুটবলের বর্তমান প্রেক্ষাপটে আগে পরীক্ষামূলকভাবে কোচকে মূল্যায়ন করা উচিত বলে তিনি মনে করেন। তিনি বাফুফে সভাপতিকে ইতিমধ্যে বলেছেন, ভবিষ্যতে আরও ভালো কেউ পাওয়া গেলে যেন দ্রুত আনা যায়, সেজন্য খোঁজ চালিয়ে যেতে হবে।

রাজনীতিতে আসার আগে মাঠ কাঁপানো এই ফুটবলার জানান, কোচ খোঁজার সময় বাফুফে সভাপতির সঙ্গে তার কথা হয়েছিল। তবে ডুলির নিয়োগ নিয়ে বাফুফে তার সঙ্গে কোনো আলোচনা করেনি।

তিনি আরও বলেন, ক্রিস কোলম্যানের বিষয়ে বাফুফে তার সার্বিক সহযোগিতা চেয়েছিল এবং তিনি রাজি হয়েছিলেন। কিন্তু থমাস ডুলির নিয়োগের ব্যাপারে বাফুফে তার কাছে কোনো সাহায্য চায়নি। তবে তিনি জোর দিয়ে বলেছেন, বাফুফে ও মন্ত্রণালয়ের মধ্যে কোনো দূরত্ব নেই।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ২৪ মে ২০২৬

থমাস ডুলিকে পরীক্ষামূলকভাবে এনেছে বাফুফে: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ঘটা করে জার্মান-আমেরিকান কোচ থমাস ডুলিকে নতুন প্রধান কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার মাত্র একদিন পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানালেন, তার সঙ্গে এখনো চুক্তি চূড়ান্ত হয়নি। রাজধানীতে এএফসি গ্রাসরুটস ফুটবল ডে অনুষ্ঠানে সাবেক জাতীয় দলের অধিনায়ক আমিনুল বলেন, ৫ জুন সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচটিকে ডুলির পরীক্ষা হিসেবে দেখা হবে।

তিনি জানান, তারা সান মারিনো ম্যাচকে পরীক্ষামূলক হিসেবে দেখতে চান এবং তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান। বাংলাদেশ ফুটবলের বর্তমান প্রেক্ষাপটে আগে পরীক্ষামূলকভাবে কোচকে মূল্যায়ন করা উচিত বলে তিনি মনে করেন। তিনি বাফুফে সভাপতিকে ইতিমধ্যে বলেছেন, ভবিষ্যতে আরও ভালো কেউ পাওয়া গেলে যেন দ্রুত আনা যায়, সেজন্য খোঁজ চালিয়ে যেতে হবে।

রাজনীতিতে আসার আগে মাঠ কাঁপানো এই ফুটবলার জানান, কোচ খোঁজার সময় বাফুফে সভাপতির সঙ্গে তার কথা হয়েছিল। তবে ডুলির নিয়োগ নিয়ে বাফুফে তার সঙ্গে কোনো আলোচনা করেনি।

তিনি আরও বলেন, ক্রিস কোলম্যানের বিষয়ে বাফুফে তার সার্বিক সহযোগিতা চেয়েছিল এবং তিনি রাজি হয়েছিলেন। কিন্তু থমাস ডুলির নিয়োগের ব্যাপারে বাফুফে তার কাছে কোনো সাহায্য চায়নি। তবে তিনি জোর দিয়ে বলেছেন, বাফুফে ও মন্ত্রণালয়ের মধ্যে কোনো দূরত্ব নেই।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ