ঢাকা নিউজ

ডেপুটি স্পিকারের উদ্যোগে শহীদ পরিবারে ঈদ উপহার

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চার শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে শনিবার বিকালে তার পক্ষ থেকে এই চার শহীদ পরিবারের বাড়িতে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়।

শহীদ পরিবারের ঈদ আনন্দ নিশ্চিত করতে প্রতিটি পরিবারকে উপহার হিসেবে কুরবানির জন্য একটি করে খাসি, নতুন বস্ত্র ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।

২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুর্গাপুর উপজেলার এই চার সন্তান শহীদ হন। তারা হলেন— উমর ফারুক, মাসুম বিল্লাহ, সাইফুল ইসলাম সেকুল ও জাকির হোসেন।

উপহার পেয়ে আবেগাপ্লুত শহীদ পরিবারের সদস্যরা জানান, ব্যারিস্টার কায়সার কামাল সুখে-দুঃখে সব সময় তাদের পাশে দাঁড়ান এবং এর আগেও নানাভাবে সহযোগিতা করেছেন। তিনি তাদের সন্তানের মতোই খোঁজখবর নেন উল্লেখ করে ঈদের আগে এই উপহার পেয়ে তারা আনন্দ প্রকাশ করেন এবং তার জন্য দোয়া ও নেক হায়াত কামনা করেন।

এ ছাড়া ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ডেপুটি স্পিকারের ব্যক্তিগত পক্ষ থেকে সমাজের অসচ্ছল ব্যক্তি ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন মসজিদের ইমাম, স্থানীয় সাংবাদিক এবং সুশীল শ্রেণি-পেশার মানুষদের মাধ্যমে তালিকা প্রস্তুত করে এই বণ্টন কাজ করা হচ্ছে।

এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক দায়িত্ব। তাদের মহান আত্মত্যাগের বিনিময়েই আমরা আজকের নতুন বাংলাদেশ পেয়েছি। এই বীর সন্তানদের পরিবারের পাশে অতীতেও ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ২৪ মে ২০২৬

ডেপুটি স্পিকারের উদ্যোগে শহীদ পরিবারে ঈদ উপহার

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ