ঢাকা নিউজ

মেট্রোরেলে বয়োজ্যেষ্ঠ ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য ২৫% ছাড়

ছবি : সংগৃহীত

মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আজ সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম রাজধানীর ফার্মগেট মেট্রোস্টেশনে উপস্থিত থেকে এই বিশেষ ছাড় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

রোববার ডিএমটিসিএল-এর এমআরটি লাইন-৬ এর উপ-প্রকল্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই জনকল্যাণমূলক উদ্যোগের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে ছাড় পাওয়ার শর্তাবলি সম্পর্কে বলা হয়েছে:

  • সিনিয়র সিটিজেন: ৬৫ বছর বা তার বেশি বয়সি নাগরিকেরা মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ ছাড় পাবেন।

  • বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি: প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন প্রদত্ত ‘সুবর্ণ’ পরিচয়পত্র প্রদর্শন করে একক যাত্রা টিকিটের ক্ষেত্রে এই ২৫ শতাংশ বিশেষ ছাড় সুবিধা গ্রহণ করতে পারবেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ২৫ মে ২০২৬

মেট্রোরেলে বয়োজ্যেষ্ঠ ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য ২৫% ছাড়

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আজ সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম রাজধানীর ফার্মগেট মেট্রোস্টেশনে উপস্থিত থেকে এই বিশেষ ছাড় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

রোববার ডিএমটিসিএল-এর এমআরটি লাইন-৬ এর উপ-প্রকল্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই জনকল্যাণমূলক উদ্যোগের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে ছাড় পাওয়ার শর্তাবলি সম্পর্কে বলা হয়েছে:

  • সিনিয়র সিটিজেন: ৬৫ বছর বা তার বেশি বয়সি নাগরিকেরা মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ ছাড় পাবেন।

  • বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি: প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন প্রদত্ত ‘সুবর্ণ’ পরিচয়পত্র প্রদর্শন করে একক যাত্রা টিকিটের ক্ষেত্রে এই ২৫ শতাংশ বিশেষ ছাড় সুবিধা গ্রহণ করতে পারবেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ