ঢাকা নিউজ

পাকিস্তানে দাঁড়িয়ে থাকা বাসে ভ্যানের ধাক্কা, নিহত ১১

ছবি : সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত এক্সপ্রেসওয়ের ইসমাইলা এলাকার কাছে একটি যাত্রীবাহী বাসে দ্রুতগতির ভ্যানের ধাক্কায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন বলে উদ্ধারকারী কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম সামা টিভি নিশ্চিত করেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, করাচি থেকে বুনারগামী একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় রাওয়ালপিন্ডি থেকে দির-এর উদ্দেশ্যে ছেড়ে আসা একটি দ্রুতগতির ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসটির পেছনে সজোরে ধাক্কা দেয়। উদ্ধারকারী কর্মকর্তাদের দাবি, ভ্যানচালকের চরম অবহেলা ও অসাবধানতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।

মোটরওয়ে পুলিশের এক মুখপাত্র জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নিহতদের মরদেহ এবং আহতদের জরুরি চিকিৎসা ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মারদান মেডিকেল কমপ্লেক্সে পাঠানো হয়েছে। মোটরওয়ে পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ২৫ মে ২০২৬

পাকিস্তানে দাঁড়িয়ে থাকা বাসে ভ্যানের ধাক্কা, নিহত ১১

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত এক্সপ্রেসওয়ের ইসমাইলা এলাকার কাছে একটি যাত্রীবাহী বাসে দ্রুতগতির ভ্যানের ধাক্কায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন বলে উদ্ধারকারী কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম সামা টিভি নিশ্চিত করেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, করাচি থেকে বুনারগামী একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় রাওয়ালপিন্ডি থেকে দির-এর উদ্দেশ্যে ছেড়ে আসা একটি দ্রুতগতির ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসটির পেছনে সজোরে ধাক্কা দেয়। উদ্ধারকারী কর্মকর্তাদের দাবি, ভ্যানচালকের চরম অবহেলা ও অসাবধানতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।

মোটরওয়ে পুলিশের এক মুখপাত্র জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নিহতদের মরদেহ এবং আহতদের জরুরি চিকিৎসা ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মারদান মেডিকেল কমপ্লেক্সে পাঠানো হয়েছে। মোটরওয়ে পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ