দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মরিচভর্তি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মামাত-ফুফাত ভাই ও বোন নিহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে ফুলবাড়ী-পার্বতীপুর মহাসড়কের হাবড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোটরসাইকেল চালক তৌহিবুর মেম্বর (৫৫) ও আরোহী শারমিন (৩৫)। এ ঘটনায় শারমিনের তিন বছরের শিশু সন্তান সামিউল ইসলাম গুরুতর আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী আরমান হোসেন জানান, পার্বতীপুরের দিক থেকে ফুলবাড়ীর দিকে যাওয়ার সময় হাবড়া বাঁকে মোটরসাইকেলটির সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের চালক ও আরোহীদের প্রায় দুইশত গজ ছেঁচড়ে নিয়ে যায় ট্রাকটি।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ধাওয়া করে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় এবং ট্রাকে থাকা মরিচ লুট করে নিয়ে যায়। এ সময় ট্রাকচালক পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়।
স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক তৌহিবুর মেম্বরকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় শারমিন ও তার শিশু সন্তান সামিউলকে রংপুরে স্থানান্তর করা হলে সেখানে নেওয়ার পথে শারমিন মারা যান। বর্তমানে শিশু সামিউলের অবস্থা গুরুতর।
ঘটনার পর পরই পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদ্দাম হোসেন এবং মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি আব্দুল ওয়াদুদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং দুর্ঘটনা কবলিত ট্রাকটি থানায় নেওয়া হয়েছে।

সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন