ঢাকা নিউজ

মহাসড়কে গাড়ির চাপ থাকলেও নেই যানজট

মহাসড়কে গাড়ির চাপ থাকলেও নেই যানজট
ছবি : সংগৃহীত

ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। স্বাভাবিকের তুলনায় যানবাহন চলাচল কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। বাস ছাড়াও জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপভ্যানসহ বিভিন্ন পরিবহনে চড়ে মানুষ স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ফেরার চেষ্টা করছেন। তবে যানবাহনের গতি স্বাভাবিকের চেয়ে একটু কম থাকলেও সোমবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মহাসড়কের কোথাও কোনো যানজট দেখা যায়নি।

এদিকে যমুনা সেতুর ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৯১৯টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে মোট ৩ কোটি ১৫ লাখ ৩১ হাজার ১০০ টাকা টোল আদায় করা হয়েছে। সোমবার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাত ১২টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে উত্তরবঙ্গগামী ২২ হাজার ১১২টি যানবাহন পারাপার হয়েছে, যার বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১৭ হাজার ৮০৭টি যানবাহন পারাপার হয়েছে এবং এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার ৭৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদযাত্রার শুরু থেকেই যমুনা সেতুর দুপাশ দিয়ে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এর মধ্যে মোট ৪টি আলাদা বুথ দিয়ে মোটরসাইকেল পারাপারের ব্যবস্থা করা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে টোল আদায় চালু রাখার চেষ্টা চলছে।

উল্লেখ্য, ১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। বিগত সময়ে সেতুর টোল আদায় করতো কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)। সরকার পরিবর্তনের পর ২০২৪ সালের শেষের দিক থেকে বর্তমানে চায়না রোড ব্রিজ করপোরেশন এই টোল আদায় কার্যক্রম পরিচালনা করছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ২৫ মে ২০২৬

মহাসড়কে গাড়ির চাপ থাকলেও নেই যানজট

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ