ঢাকা নিউজ

লেবাননে তীব্র যুদ্ধ শুরু করতে নেতানিয়াহুকে চাপ

ছবি : সংগৃহীত

গত সপ্তাহে লেবাননে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও তা মানতে নারাজ ইসরাইলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভির। লেবাননে আবারও পুরোদমে তীব্র যুদ্ধ শুরু করার জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি জোর দাবি জানিয়েছেন তিনি। বিশেষ করে হিজবুল্লাহর ড্রোন হামলার মুখে ইসরাইলের বর্তমান পরিস্থিতিকে কোনোভাবেই মেনে নেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন এই কট্টরপন্থী নেতা।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বেন-গভির লেখেন, বিস্ফোরক ড্রোনের এই বাস্তবতাকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া নিষিদ্ধ। এখন সময় এসেছে প্রধানমন্ত্রীর উচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেবিলে চাপ দিয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া যে তারা লেবাননে আবারও যুদ্ধে ফিরছেন। ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে তিনি আরও বলেন, তাদের লেবাননের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে হবে, বৈরুতের দাহিয়াহ অঞ্চল দখল করতে হবে এবং একটি তীব্র ও পুরোদস্তুর যুদ্ধে প্রত্যাবর্তন করতে হবে।

মূলত চলমান সংঘাতে হিজবুল্লাহর ব্যবহৃত সস্তা ও প্রযুক্তিসম্পন্ন ড্রোনগুলো প্রতিনিয়ত ইসরাইলের অত্যাধুনিক রাডার ফাঁকি দিয়ে আকাশসীমায় প্রবেশ করছে। এই ড্রোন অনুপ্রবেশের ঘটনা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় ইসরাইলের অভ্যন্তরে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বেন-গভির যুদ্ধবিরতি চুক্তির তীব্র বিরোধিতা করে লেবাননের ওপর সামরিক চাপ বাড়ানোর এই আহ্বান জানালেন। তবে এই বিষয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বা ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ২৫ মে ২০২৬

লেবাননে তীব্র যুদ্ধ শুরু করতে নেতানিয়াহুকে চাপ

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ