ঢাকা নিউজ

যুক্তরাজ্যে একসঙ্গে মেয়র নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত মা ও ছেলে

ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে ইতিহাস গড়েছেন ভারতের হরিয়ানা থেকে আসা এক মা ও তার ছেলে। একই সময়ে তারা দুজনেই দেশটির পৃথক কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত এই দুই জনপ্রতিনিধি হলেন ২৩ বছর বয়সি তরুণ তুষার কুমার এবং তার মা পারভীন রানী। এই অর্জনের মাধ্যমে তুষার যুক্তরাজ্যের ইতিহাসে সর্বকনিষ্ঠ ভারতীয় বংশোদ্ভূত মেয়র হওয়ার গৌরব অর্জন করেছেন।

পারিবারিক সূত্র জানায়, ২০১৩ সালে হরিয়ানার রোহতক থেকে এই পরিবারটি যুক্তরাজ্যে পাড়ি জমায়। তুষারের বাবা সুনীল দাহিয়া জানান, গত ১৩ মে তুষার ‘এলস্ট্রি অ্যান্ড বোরহ্যামউড টাউন কাউন্সিল’-এর মেয়র নির্বাচিত হন। এর ঠিক এক সপ্তাহ পর, ২০ মে তার স্ত্রী পারভীন রানী ‘হার্টসমেয়ার বরো কাউন্সিল’-এর প্রথম ভারতীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৩ সালে মা ও ছেলে দুজনেই প্রথমবারের মতো লেবার পার্টির টিকিটে নির্বাচনে লড়ে কাউন্সিলর হয়েছিলেন।

লন্ডনের কিংস কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করা তুষার মাত্র ২০ বছর বয়সে কলেজের দ্বিতীয় বর্ষে পড়ার সময়ই কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। ২০২৩ সালে কাউন্সিলে যোগ দেওয়ার পর ২০২৫ সালে তিনি ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। জনপ্রতিনিধিত্বের পাশাপাশি তুষার ও তার মা যুক্তরাজ্যে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে হিন্দি ভাষা শেখানোর কাজ করেন এবং তুষার 'হিন্দি শিক্ষা পরিষদ' নামের একটি দাতব্য সংস্থার সঙ্গেও যুক্ত আছেন।

অন্যদিকে মেয়র হওয়ার আগে পারভীন রানী হার্টসমেয়ারের পার্ক, বিনোদন ও সংস্কৃতি বিষয়ক ক্যাবিনেট সদস্য এবং চলচ্চিত্র ও টেলিভিশন বিষয়ক গ্লোবাল এনভয় হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সব শ্রেণি ও প্রজন্মের মানুষকে একত্রিত করতে এবং শিক্ষা ও সংস্কৃতির প্রসারে কাজ করে যাচ্ছেন। এত বড় অর্জনের পরও এই পরিবারটি হরিয়ানায় তাদের শিকড় ভুলে যায়নি; প্রতি বছরই তারা নিজ দেশে আসেন এবং রোহতকে এখনও তাদের পারিবারিক বাড়ি ও আত্মীয়-স্বজন রয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ২৫ মে ২০২৬

যুক্তরাজ্যে একসঙ্গে মেয়র নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত মা ও ছেলে

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ