ঢাকা নিউজ

পর্তুগালে ৩০ হাজার ফুট উঁচুতে পাইলটের হার্ট অ্যাটাক

ছবি : সংগৃহীত

আকাশে ওড়ার পর হুট করেই হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হন বিমানের প্রধান পাইলট। এর ফলে প্রায় ২২০ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী বিমানকে পর্তুগালে জরুরি অবতরণ করতে হয়েছে। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো ইউকে ও দ্য সানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, গত শুক্রবার (২২ মে) ভোরে জেট২ এয়ারলাইন্সের ‘এলএস১২৬৬’ ফ্লাইটটি টেনেরিফ থেকে বার্মিংহামের দিকে যাচ্ছিল। বিমানটি যখন ৩০ হাজার ফুট উচ্চতায় উড়ছিল, ঠিক তখনই প্রধান পাইলট অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে উড়োজাহাজটি দ্রুত নিচে নামতে শুরু করে এবং পর্তুগালের পোর্তো শহরের ফ্রান্সিসকো সা কার্নিইরো বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

বিমানের যাত্রীরা সেই মুহূর্তের এক থমথমে ও আতঙ্কজনক পরিস্থিতির বিবরণ দিয়েছেন। তারা জানান, হুট করেই কেবিন ক্রুরা বিমানের করিডোর দিয়ে তাড়াহুড়ো করে ছুটোছুটি শুরু করেন এবং যাত্রীদের মধ্যে কোনো চিকিৎসক আছেন কিনা, তা জানতে চান। জরুরি অবতরণের জন্য দ্রুত নিচে নামার সময় বিমানের ভেতরের আলো জ্বলছিল আর নিভছিল এবং আচমকা উচ্চতা কমতে থাকায় শিশুরা ভয়ে কান্নাকাটি শুরু করে।

স্থানীয় সময় রাত ২টা ১১ মিনিটে বিমানটি পোর্তো বিমানবন্দরে অবতরণ করার সঙ্গে সঙ্গেই জরুরি উদ্ধারকারী দল ভেতরে প্রবেশ করে। চিকিৎসকেরা ককপিটের ভেতরেই পাইলটকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

বিমানটি অবতরণের পর যাত্রীদের প্রায় এক ঘণ্টারও বেশি সময় ভেতরেই বসে থাকতে হয় এবং পরবর্তীতে টার্মিনালে নিয়ে প্রায় ১৩ ঘণ্টা অপেক্ষা করানো হয়। অনেক যাত্রী অভিযোগ করেছেন যে, তাদের থাকার জন্য কোনো হোটেলের ব্যবস্থা না করেই দীর্ঘ সময় আটকে রাখা হয়েছিল। পরবর্তীতে জেট২ এয়ারলাইন্স ম্যানচেস্টার থেকে একজন বিকল্প পাইলট উড়িয়ে নিয়ে আসে এবং যাত্রীরা অন্য একটি বিমানে করে বার্মিংহামের উদ্দেশ্যে রওনা হন।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় যাত্রীদের নিরাপত্তা কখনোই বিঘ্নিত হয়নি। অনাকাঙ্ক্ষিত এই ঝামেলার জন্য দুঃখ প্রকাশ করে জেট২-এর এক মুখপাত্র জানান, পাইলট অসুস্থ বোধ করায় ফ্লাইটটি পোর্তো অভিমুখে ঘুরিয়ে নেওয়া হয়েছিল এবং যাত্রীদের অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য তারা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ২৫ মে ২০২৬

পর্তুগালে ৩০ হাজার ফুট উঁচুতে পাইলটের হার্ট অ্যাটাক

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ