ময়মনসিংহের গৌরীপুরে স্বজন সমাবেশ কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বর্ষসেরা ৪৫ জন পাঠককে সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার হারুন পাঠাগারের উদ্যোগে সর্বনিম্ন ৩০টি বই পড়ার ভিত্তিতে পাঠকদের মূল্যায়ন করে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
সারাবছরে ৫২টি বই পড়ে প্রথম সেরা পাঠক নির্বাচিত হয়েছেন সামিরা আক্তার। এছাড়া ৪৮টি বই পড়ে মাহমুদা আক্তার লিলি এবং ৪৫টি বই পড়ে মালিহা মেহনাজ রিমা শ্রেষ্ঠ পাঠক নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক যুগান্তরের রম্য লেখক ও সাহিত্যিক সত্যজিৎ বিশ্বাস রানা। তিনি তাঁর বক্তব্যে বইকে মানুষের প্রকৃত বন্ধু হিসেবে উল্লেখ করে সবাইকে বই পড়তে এবং অন্যদেরও বই পড়ায় উৎসাহিত করার আহ্বান জানান।
আশিকুর রহমান রাজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, গৌরীপুর প্রেস ক্লাব ও মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক, সাংবাদিকবৃন্দ এবং সম্মাননাপ্রাপ্ত সেরা পাঠকেরা বক্তব্য দেন।

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন