ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর একদিনের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার সম্ভাবনায় বিশ্ববাজারে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছিল, তবে সোমবার যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলে হামলা চালানোর ঘোষণা দিলে সেই আশাবাদ অনেকটাই কমে যায়।
উদ্ভূত পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ২.৪ শতাংশ বেড়ে ৯৮.৫০ ডলারে পৌঁছেছে। যদিও যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম শুক্রবারের তুলনায় ৪.৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২.০৪ ডলারে নেমেছে।
বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দ্রুত পুনরায় চালু হওয়ার সম্ভাবনায় এখনো বাজারে কিছুটা ইতিবাচক মনোভাব রয়েছে। এর আগে গত এপ্রিলের শেষ দিকে ব্রেন্ট ক্রুডের দাম ১২০ ডলারের ওপরে উঠলেও বর্তমানে তা কিছুটা কমে এসেছে।

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন