ঢাকা নিউজ

ঈদের ৫ দিন কেমন থাকবে দেশের আবহাওয়া

ঈদের ৫ দিন কেমন থাকবে দেশের আবহাওয়া
ছবি : সংগৃহীত

দেশে আগামী বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে যাচ্ছে। তার আগেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হওয়ায় সবার মনে কুরবানির দিনের আবহাওয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (পাঁচ দিন) আবহাওয়ার পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং খুলনা বিভাগসহ দেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এছাড়া আগামী কয়েক দিনের মধ্যে পূর্বমধ্য বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে।

মঙ্গলবারের (২৬ মে) পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

বুধবার (২৭ মে) ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে। এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

ঈদের দিন অর্থাৎ বৃহস্পতিবার (২৮ মে) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

শুক্রবার (২৯ মে) ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (৩০ মে) রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

ঈদের ৫ দিন কেমন থাকবে দেশের আবহাওয়া

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ