মক্কার মসজিদুল হারামে আসন্ন ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন এবং খুতবা দেবেন সুপ্রসিদ্ধ ইসলামিক স্কলার শায়খ ড. বানদার বালিলাহ। মসজিদে হারাম কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানিয়েছে।
শায়খ বালিলাহ প্রায় এক দশক যাবত মসজিদে হারামের ইমাম হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ১৯৭৫ সালে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন।
শিক্ষাজীবনে তিনি মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে ইসলামি আইনে গ্রাজুয়েশন সম্পন্ন করেন এবং ইসলামি ফিকহে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০০৮ সালে তিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
২০১৩ সালে শায়খ বানদার বালিলাহ মসজিদে হারামের ইমাম হিসেবে নিযুক্ত হন। এর আগে তিনি মক্কার আরও কিছু নামকরা মসজিদে ইমাম হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
মসজিদুল হারামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ঈদের নামাজ ও খুতবায় মক্কায় অবস্থানরত লাখো মুসল্লি অংশ নেবেন এবং এটি বিশ্বের বিভিন্ন প্রান্তে সরাসরি সম্প্রচার করা হবে।

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন