ইরানের বিরুদ্ধে নতুন কোনো আগ্রাসন চালানো হলে তার জবাব হবে আরও ‘কঠোর ও ভয়াবহ’ যা আঞ্চলিক সীমার বাইরে পর্যন্ত বিস্তৃত হবে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। মঙ্গলবার ইরানের সামরিক বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র আবোলফাজল শেকারচি এই হুঁশিয়ারি দেন। ইরানের ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত মন্তব্যে শেকারচি বলেন, নতুন করে কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ইরানের পালটা হামলা আগের যে কোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী, ধ্বংসাত্মক এবং বিস্তৃত হবে।
এর আগে চলমান যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ওয়াশিংটনের দাবি, ‘আত্মরক্ষা’ এবং ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স এ বিষয়ে বলেন, চলমান যুদ্ধবিরতির নীতি বজায় রেখে এবং সর্বোচ্চ সংযম প্রদর্শন করে মার্কিন বাহিনী প্রতিরোধ জারি রেখেছে। তবে ইরানের সামরিক মুখপাত্রের হুঁশিয়ারি অনুযায়ী, যেকোনো নতুন আগ্রাসনের প্রতিক্রিয়া শুধু আঞ্চলিক সীমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন