ঢাকা নিউজ

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে পতন: প্রভাব পড়তে পারে দেশের বাজারেও

ছবি : সংগৃহীত

ইরানে নতুন করে মার্কিন হামলা এবং এর ফলে তেলের দাম বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম কমেছে। এর ফলে মুদ্রাস্ফীতি বৃদ্ধি এবং দীর্ঘ সময় ধরে উচ্চ সুদের হার বজায় থাকার আশঙ্কা আবারও তৈরি হয়েছে। মঙ্গলবার (২৬ মে) স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৫৪৪.৩৩ ডলারে দাঁড়িয়েছে। তবে জুন মাসের ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ০.৫ শতাংশ বেড়ে ৪,৫৪৫.৬০ ডলারে পৌঁছেছে।

তিন মাস ধরে চলমান সংঘাতের অবসানে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে আলোচনার জন্য ইরানের শীর্ষ আলোচক ও পররাষ্ট্রমন্ত্রী কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে দোহায় বৈঠকে বসার মাঝেই সোমবার দক্ষিণ ইরানে মার্কিন বাহিনী হামলা চালায়। এই উত্তেজনার জেরে মঙ্গলবার এশীয় বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় ২ শতাংশ বেড়ে যায়। তেলের দাম বাড়লে মুদ্রাস্ফীতির চাপ বাড়ে, যার ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখার সিদ্ধান্ত নিতে পারে। সাধারণত স্বর্ণকে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ মনে করা হলেও, উচ্চ সুদের হারের কারণে এই অনুৎপাদনশীল ধাতুর ওপর চাপ সৃষ্টি হয়। সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুযায়ী, বাজার এখন চলতি বছরের শেষ দিকে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা প্রায় ৫৪ শতাংশ ধরে নিয়েছে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও পতন দেখা গেছে। স্পট রুপার দাম ০.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৭৭.৪২ ডলারে, প্লাটিনামের দাম ০.৫ শতাংশ কমে ১,৯৫৮.১৮ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ০.৬ শতাংশ কমে ১,৩৮৯.৬৮ ডলারে নেমেছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে খনি সংক্রান্ত খবরের মধ্যে, ঘানার সরকার গোল্ড ফিল্ডসের টার্কওয়া খনির ইজারা নবায়নের প্রতিশ্রুতি দিলেও নবায়নের আগে কোম্পানির পরিকল্পনা নতুন করে পর্যালোচনা করবে বলে জানিয়েছে।

এদিকে বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারেও যেকোনো সময় স্বর্ণ ও রুপার দাম কমানো হতে পারে বলে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সূত্রে জানা গেছে। এর আগে সবশেষ গত ২৫ মে সকালে বাজুস দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম বাড়িয়ে সমন্বয় করেছিল। বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ২৭;৩৩১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৪;৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায় বেচাকেনা হচ্ছে। অন্যদিকে, প্রতি ভরি ২২ ক্যারেটের রুপা ৫ হাজার ৭৭৪ টাকা, ২১ ক্যারেট ৫...৫৪০ টাকা, ১৮ ক্যারেট ৪...৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩...৫৫৮ টাকায় বিক্রি হচ্ছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে পতন: প্রভাব পড়তে পারে দেশের বাজারেও

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ