ঢাকা নিউজ

বাংলাদেশ সফরেও অনিশ্চিত অজি অধিনায়ক মিচেল মার্শ

ছবি : সংগৃহীত

ঈদের পরপরই বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। ঢাকা সফরে এসে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।

তবে এই সফরে আসার আগেই অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শকে নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। চোটের কারণে ইতিমধ্যেই তিনি আসন্ন পাকিস্তান সিরিজ থেকে বাদ পড়েছেন।

আইপিএলে লক্ষ্ণৌর হয়ে খেলা মার্শ গত ১৯ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ শেষেই দেশে ফিরে যান। আগামী ৩০ মে থেকে পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে অজিদের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার। কিন্তু চোটের কারণে তিনি পাকিস্তানের বিমানে ওঠেননি, যার ফলে আগামী ৯ জুন থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ সিরিজেও তার খেলা এখন শঙ্কায় পড়েছে।

মার্শের এই ছিটকে যাওয়া অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা। আইপিএলের শেষ চার ইনিংসে ১১১, ১০, ৯০ ও ৯৬ রান করে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে মার্শ ও ট্রাভিস হেডই অস্ট্রেলিয়ার প্রথম পছন্দের ওপেনার। পাকিস্তান সফরে হেড ও মার্শ কেউই না থাকায় এখন বিকল্প ওপেনার খুঁজতে হচ্ছে নির্বাচকদের।

পাকিস্তান সিরিজের জন্য মার্শের বদলি হিসেবে এখনও কারও নাম ঘোষণা করা হয়নি। তবে আইপিএল থেকে দেশে ফেরা তরুণ কুপার কনোলিকে পাকিস্তানে পাঠানো হতে পারে। বাংলাদেশ সিরিজের স্কোয়াডে অবশ্য কুপার কনোলি, জাভিয়ার বার্টলেট, বেন ডোয়ারশুইস ও ট্রাভিস হেড—এই চারজনকেই রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

বাংলাদেশ সফরেও অনিশ্চিত অজি অধিনায়ক মিচেল মার্শ

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

ঈদের পরপরই বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। ঢাকা সফরে এসে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।

তবে এই সফরে আসার আগেই অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শকে নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। চোটের কারণে ইতিমধ্যেই তিনি আসন্ন পাকিস্তান সিরিজ থেকে বাদ পড়েছেন।

আইপিএলে লক্ষ্ণৌর হয়ে খেলা মার্শ গত ১৯ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ শেষেই দেশে ফিরে যান। আগামী ৩০ মে থেকে পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে অজিদের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার। কিন্তু চোটের কারণে তিনি পাকিস্তানের বিমানে ওঠেননি, যার ফলে আগামী ৯ জুন থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ সিরিজেও তার খেলা এখন শঙ্কায় পড়েছে।

মার্শের এই ছিটকে যাওয়া অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা। আইপিএলের শেষ চার ইনিংসে ১১১, ১০, ৯০ ও ৯৬ রান করে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে মার্শ ও ট্রাভিস হেডই অস্ট্রেলিয়ার প্রথম পছন্দের ওপেনার। পাকিস্তান সফরে হেড ও মার্শ কেউই না থাকায় এখন বিকল্প ওপেনার খুঁজতে হচ্ছে নির্বাচকদের।

পাকিস্তান সিরিজের জন্য মার্শের বদলি হিসেবে এখনও কারও নাম ঘোষণা করা হয়নি। তবে আইপিএল থেকে দেশে ফেরা তরুণ কুপার কনোলিকে পাকিস্তানে পাঠানো হতে পারে। বাংলাদেশ সিরিজের স্কোয়াডে অবশ্য কুপার কনোলি, জাভিয়ার বার্টলেট, বেন ডোয়ারশুইস ও ট্রাভিস হেড—এই চারজনকেই রাখা হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ