ঢাকা নিউজ

হরমুজে আটকা ‘বাংলার জয়যাত্রা’র নাবিকদের জাহাজেই ঈদ

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যকার যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালিতে প্রায় তিন মাস ধরে আটকে আছে বাংলাদেশের পতাকাবাহী রাষ্ট্রায়ত্ত জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন এই জাহাজটিতে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন। ইতিমধ্যে তিনবার হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করেও জাহাজটি ব্যর্থ হয়েছে।

পরিবার-পরিজন ফেলে গত ঈদুল ফিতর জাহাজেই কেটেছে এই ৩১ নাবিকের। বুধবার স্থানীয় সময় অনুযায়ী পবিত্র ঈদুল আজহাও তাঁদের কাটাতে হলো সাগরে ভাসমান জাহাজে। সব মিলিয়ে এক দুঃসহ ও চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটছে তাঁদের।

যদিও বিএসসি কর্তৃপক্ষ দাবি করছে, জাহাজের নাবিকেরা সবাই স্বাভাবিক জীবন যাপন করছেন এবং সুস্থ আছেন। জাহাজে থাকা নাবিকেরাও জানিয়েছেন, তাঁদের কাছে পর্যাপ্ত খাবার ও পানি মজুদ রয়েছে। তবে সার্বক্ষণিক মাথার ওপর মিসাইল ও ড্রোন হামলার শঙ্কা এবং তীরে নামার সুযোগ না থাকায় একধরনের মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন তাঁরা।

এ বিষয়ে জানতে চাইলে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর এম মাহমুদুল মালেক জানান, সাগরে ভেসে থাকার অভিজ্ঞতা নাবিকদের কাছে নতুন নয়। জাহাজে নাবিকেরা সবাই স্বাভাবিক জীবন যাপন করছেন, সবাই সুস্থ আছেন এবং তাঁদের সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। জাহাজটি নিরাপদে ফিরিয়ে আনার জন্য তাঁদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ২৭ মে ২০২৬

হরমুজে আটকা ‘বাংলার জয়যাত্রা’র নাবিকদের জাহাজেই ঈদ

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যকার যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালিতে প্রায় তিন মাস ধরে আটকে আছে বাংলাদেশের পতাকাবাহী রাষ্ট্রায়ত্ত জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন এই জাহাজটিতে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন। ইতিমধ্যে তিনবার হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করেও জাহাজটি ব্যর্থ হয়েছে।

পরিবার-পরিজন ফেলে গত ঈদুল ফিতর জাহাজেই কেটেছে এই ৩১ নাবিকের। বুধবার স্থানীয় সময় অনুযায়ী পবিত্র ঈদুল আজহাও তাঁদের কাটাতে হলো সাগরে ভাসমান জাহাজে। সব মিলিয়ে এক দুঃসহ ও চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটছে তাঁদের।

যদিও বিএসসি কর্তৃপক্ষ দাবি করছে, জাহাজের নাবিকেরা সবাই স্বাভাবিক জীবন যাপন করছেন এবং সুস্থ আছেন। জাহাজে থাকা নাবিকেরাও জানিয়েছেন, তাঁদের কাছে পর্যাপ্ত খাবার ও পানি মজুদ রয়েছে। তবে সার্বক্ষণিক মাথার ওপর মিসাইল ও ড্রোন হামলার শঙ্কা এবং তীরে নামার সুযোগ না থাকায় একধরনের মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন তাঁরা।

এ বিষয়ে জানতে চাইলে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর এম মাহমুদুল মালেক জানান, সাগরে ভেসে থাকার অভিজ্ঞতা নাবিকদের কাছে নতুন নয়। জাহাজে নাবিকেরা সবাই স্বাভাবিক জীবন যাপন করছেন, সবাই সুস্থ আছেন এবং তাঁদের সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। জাহাজটি নিরাপদে ফিরিয়ে আনার জন্য তাঁদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ