ঢাকা নিউজ

যুদ্ধ আবহের মাঝেই আল-আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার প্রথম দিনে ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন হাজারো মুসল্লি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও তীব্র উত্তেজনার আবহের মধ্যেও বুধবার মুসলিমরা ঈদের জামাতে অংশ নিতে মসজিদের চত্বরজুড়ে ভিড় করেন। বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, পবিত্র ঈদুল আজহার চার দিনের ছুটির প্রথম দিন আল-আকসা মসজিদের চারপাশের চত্বর মুসল্লিদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে।

মুসলিম ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ এই উৎসবটি এমন এক সময়ে পালিত হচ্ছে যখন গত বছরের অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের ঘটনা ঘটছে। চলমান এই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে আবারও নতুন করে আলোচনায় এসেছে ইসরাইল-গাজা পরিস্থিতি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের ১০ অক্টোবর ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরাইলি হামলায় ৮৮০ জনের বেশি মানুষ নিহত এবং আরও ২ হাজার ৬৪৫ জনের বেশি মানুষ আহত হয়েছেন। মূলত ইসরাইলের আগ্রাসন বন্ধ করার লক্ষ্যেই এই যুদ্ধবিরতি চুক্তিটি করা হয়েছিল।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া মূল যুদ্ধে গাজায় এ পর্যন্ত ৭২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন আরও ১ লাখ ৭২ হাজারের বেশি মানুষ এবং যুদ্ধের ফলে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ২৭ মে ২০২৬

যুদ্ধ আবহের মাঝেই আল-আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহার প্রথম দিনে ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন হাজারো মুসল্লি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও তীব্র উত্তেজনার আবহের মধ্যেও বুধবার মুসলিমরা ঈদের জামাতে অংশ নিতে মসজিদের চত্বরজুড়ে ভিড় করেন। বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, পবিত্র ঈদুল আজহার চার দিনের ছুটির প্রথম দিন আল-আকসা মসজিদের চারপাশের চত্বর মুসল্লিদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে।

মুসলিম ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ এই উৎসবটি এমন এক সময়ে পালিত হচ্ছে যখন গত বছরের অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের ঘটনা ঘটছে। চলমান এই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে আবারও নতুন করে আলোচনায় এসেছে ইসরাইল-গাজা পরিস্থিতি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের ১০ অক্টোবর ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরাইলি হামলায় ৮৮০ জনের বেশি মানুষ নিহত এবং আরও ২ হাজার ৬৪৫ জনের বেশি মানুষ আহত হয়েছেন। মূলত ইসরাইলের আগ্রাসন বন্ধ করার লক্ষ্যেই এই যুদ্ধবিরতি চুক্তিটি করা হয়েছিল।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া মূল যুদ্ধে গাজায় এ পর্যন্ত ৭২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন আরও ১ লাখ ৭২ হাজারের বেশি মানুষ এবং যুদ্ধের ফলে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ