ঢাকা নিউজ

'অবৈধ বাংলাদেশিদের' দ্রুত পশ্চিমবঙ্গ ছাড়ার হুঁশিয়ারি শুভেন্দুর

ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে অবস্থানরত ‘অবৈধ বাংলাদেশিদের’ দ্রুত রাজ্য ছাড়ার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাকিমপুর চেকপয়েন্টে বিপুল সংখ্যক ‘অবৈধ বাংলাদেশি’ জড়ো হয়েছেন—টেলিভিশনে এমন খবর দেখার পর তিনি এই মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী সেখানে জড়ো হওয়া ব্যক্তিদের উদ্দেশে সরাসরি হিন্দিতে বলেন, "জলদি জলদি ভাগো, নেহি তো জো করনা হ্যায় সরকার করেগা"; অর্থাৎ তাড়াতাড়ি চলে যাও, অন্যথায় সরকার যা করার তা-ই করবে।

নদিয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলার কর্মকর্তাদের নিয়ে কল্যাণীতে একটি প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে শুভেন্দু অধিকারী এই বিষয়ে কথা বলেন। তিনি জানান, সীমান্ত পয়েন্টে জড়ো হওয়া ওই ব্যক্তিরা মূলত ‘বাংলাদেশে ফিরে যেতে ইচ্ছুক’। মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যেন তাঁদের দ্রুত বাংলাদেশে প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়।

মুখ্যমন্ত্রী আরও স্পষ্ট করে বলেন, তথাকথিত ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের’ জেলে বসিয়ে রাজ্যের জনগণের টাকা নষ্ট করতে চান না তিনি। তাঁদের কারণে পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি হচ্ছে উল্লেখ করে তিনি জানান, আইন আগে থেকেই ছিল কিন্তু ভোটব্যাংকের রাজনীতির কারণে পূর্বে তা ব্যবহার করা হয়নি। তবে বর্তমান সরকার ভোটব্যাংকের ঊর্ধ্বে উঠে দেশ ও রাজ্যের স্বার্থে নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) কার্যকর করবে।

প্রশাসনিক সভায় শুভেন্দু অধিকারী পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, এদের জেলে পাঠানোর প্রয়োজন নেই, সরাসরি পুলিশ হেফাজতে নিয়ে সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, দেশের পয়সায় তাঁদের খাবার, ওষুধ বা জামাকাপড় দেওয়ার কোনো যৌক্তিকতা নেই।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রাজ্যে বিতর্কিত সিএএ আইন কার্যকরের ঘোষণা দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় ‘অবৈধ অনুপ্রবেশকারী’ বাংলাদেশি ও রোহিঙ্গাদের জন্য 'ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট' (শনাক্ত, বাদ দেওয়া ও পুশ-ব্যাক) নীতি অনুসরণের জন্য তিনি ইতিমধ্যে পুলিশ প্রশাসন ও সীমান্তরক্ষীদের নির্দেশ দিয়েছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ২৭ মে ২০২৬

'অবৈধ বাংলাদেশিদের' দ্রুত পশ্চিমবঙ্গ ছাড়ার হুঁশিয়ারি শুভেন্দুর

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ