ঢাকা নিউজ

কনসার্ট বাতিল করে সমাবেশে আগ্রহী ট্রাম্প

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত 'ফ্রিডম ২৫০' কনসার্ট সিরিজ বাতিল করার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক শিল্পী এই অনুষ্ঠান থেকে সরে যাওয়ার পর শনিবার তিনি এই ইঙ্গিত দেন। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, কনসার্টের পরিবর্তে তিনি বক্তৃতা ও সমাবেশ করার কথা ভাবছেন। নিজেকে ‘বিশ্বের এক নম্বর আকর্ষণ’ দাবি করে তিনি আরও লেখেন, ‘গিটার ছাড়াই আমি এলভিসের সোনালি সময়ের চেয়েও বড় দর্শক টানি।’

আগামী ২৫ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে এই কনসার্ট সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যার উদ্দেশ্য ‘আমেরিকান চেতনার বিজয় উদযাপন’ করা। তবে এই সপ্তাহের শুরুতে রক গ্রুপ পয়জনের প্রধান গায়ক ব্রেট মাইকেলস এই আয়োজন থেকে সরে দাঁড়ানো পঞ্চম শিল্পী হিসেবে নাম লেখান। এর আগে মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী মার্টিনা ম্যাকব্রাইড এবং ফাংক ও সোল গ্রুপ দ্য কমোডোরসও এই অনুষ্ঠান থেকে সরে গেছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের জন্মদিন ঘিরে নেওয়া অন্যান্য অনুষ্ঠান ও উদ্যোগ নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে স্মারক মুদ্রায় ট্রাম্পের ছবি, নোটে তাঁর স্বাক্ষর এবং বিশেষ পাসপোর্টে তাঁর মুখচ্ছবি যোগ করার উদ্যোগ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ৩১ মে ২০২৬

কনসার্ট বাতিল করে সমাবেশে আগ্রহী ট্রাম্প

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত 'ফ্রিডম ২৫০' কনসার্ট সিরিজ বাতিল করার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক শিল্পী এই অনুষ্ঠান থেকে সরে যাওয়ার পর শনিবার তিনি এই ইঙ্গিত দেন। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, কনসার্টের পরিবর্তে তিনি বক্তৃতা ও সমাবেশ করার কথা ভাবছেন। নিজেকে ‘বিশ্বের এক নম্বর আকর্ষণ’ দাবি করে তিনি আরও লেখেন, ‘গিটার ছাড়াই আমি এলভিসের সোনালি সময়ের চেয়েও বড় দর্শক টানি।’

আগামী ২৫ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে এই কনসার্ট সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যার উদ্দেশ্য ‘আমেরিকান চেতনার বিজয় উদযাপন’ করা। তবে এই সপ্তাহের শুরুতে রক গ্রুপ পয়জনের প্রধান গায়ক ব্রেট মাইকেলস এই আয়োজন থেকে সরে দাঁড়ানো পঞ্চম শিল্পী হিসেবে নাম লেখান। এর আগে মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী মার্টিনা ম্যাকব্রাইড এবং ফাংক ও সোল গ্রুপ দ্য কমোডোরসও এই অনুষ্ঠান থেকে সরে গেছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের জন্মদিন ঘিরে নেওয়া অন্যান্য অনুষ্ঠান ও উদ্যোগ নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে স্মারক মুদ্রায় ট্রাম্পের ছবি, নোটে তাঁর স্বাক্ষর এবং বিশেষ পাসপোর্টে তাঁর মুখচ্ছবি যোগ করার উদ্যোগ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ