ঢাকা নিউজ

ঈদের দিন সড়ক দুর্ঘটনায় চিতলমারীর দুই যুবকের মৃত্যু

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের বেদগ্রামে ঈদুল আজহার দিন এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে দুইজনের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলায় হওয়ায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রিয়জন হারিয়ে পরিবার ও স্বজনদের মধ্যে চলছে মাতম। নিহতরা হলেন চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের বাদামতলা গ্রামের শায়োন ঢালী এবং পাশের ঘোলা গ্রামের মেহেদি হাসান (শহিদ)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ঈদের দিন বেলা পৌনে ১২টার দিকে গোপালগঞ্জের বেদগ্রামে ঢাকাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন আরোহী নিহত হন। নিহত শায়োন ঢালীর চাচা উত্তম ঢালী জানান, শায়োন ও তার বন্ধু মেহেদি মোটরসাইকেলে করে গোপালগঞ্জের কদমবাড়ি পাগলের মেলায় যাওয়ার পথে বেদগ্রামে এই দুর্ঘটনার শিকার হন।

বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা মো. কামরুজ্জামান স্বাধীন ফকির ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক উল্লেখ করে জানান, দুর্ঘটনার দিন সন্ধ্যায় দুই যুবকের মরদেহ গ্রামে আনা হয়। এরপর রাতেই শায়োন ঢালীকে পারিবারিক কবরস্থানে এবং এশার নামাজের পর ঘোলা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে মেহেদি হাসানকে দাফন করা হয়।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ৩১ মে ২০২৬

ঈদের দিন সড়ক দুর্ঘটনায় চিতলমারীর দুই যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

গোপালগঞ্জের বেদগ্রামে ঈদুল আজহার দিন এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে দুইজনের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলায় হওয়ায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রিয়জন হারিয়ে পরিবার ও স্বজনদের মধ্যে চলছে মাতম। নিহতরা হলেন চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের বাদামতলা গ্রামের শায়োন ঢালী এবং পাশের ঘোলা গ্রামের মেহেদি হাসান (শহিদ)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ঈদের দিন বেলা পৌনে ১২টার দিকে গোপালগঞ্জের বেদগ্রামে ঢাকাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন আরোহী নিহত হন। নিহত শায়োন ঢালীর চাচা উত্তম ঢালী জানান, শায়োন ও তার বন্ধু মেহেদি মোটরসাইকেলে করে গোপালগঞ্জের কদমবাড়ি পাগলের মেলায় যাওয়ার পথে বেদগ্রামে এই দুর্ঘটনার শিকার হন।

বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা মো. কামরুজ্জামান স্বাধীন ফকির ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক উল্লেখ করে জানান, দুর্ঘটনার দিন সন্ধ্যায় দুই যুবকের মরদেহ গ্রামে আনা হয়। এরপর রাতেই শায়োন ঢালীকে পারিবারিক কবরস্থানে এবং এশার নামাজের পর ঘোলা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে মেহেদি হাসানকে দাফন করা হয়।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ