ঈদের ছুটি ও টানা বৃষ্টির কারণে ঢাকার বায়ুর মানে লক্ষণীয় উন্নতি হলেও বৃষ্টি না হওয়ায় রোববার মেগাসিটির দূষণ কিছুটা বেড়েছে। সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, দূষণের মাত্রায় ঢাকার স্কোর ১০৭ এবং বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান ১২৭টি শহরের তালিকায় ঢাকা আজ ৯ম অবস্থানে রয়েছে। বর্তমানে শহরটির বায়ুর মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
পরিবেশ বিশেষজ্ঞদের মতে, ঈদে রাজধানীতে যানবাহন ও নির্মাণকাজ কমে যাওয়া এবং অধিক পরিমাণে বৃষ্টি হওয়াতে বায়ুদূষণের মাত্রা তাৎক্ষণিকভাবে কমে এসেছিল। টানা বৃষ্টিতে ধুলাবালি কমে যাওয়ায় ঢাকার বাতাস সহনীয় পর্যায়ে ছিল। তবে একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয় এবং এই সময়ে সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
আজকের দূষণের এই তালিকায় ২৭৩ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনসাসা। ১৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে সাউথ আফ্রিকার জোহানেসবার্গ এবং ১৫৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চিলির সান্তিয়াগো। এছাড়া ১৩৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ভারতের কলকাতার এবং সমপরিমাণ ১৩৪ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।
বিশেষজ্ঞরা বলছেন, শীতকালে তাপমাত্রা কমায় ও বায়ুতে আর্দ্রতার পরিমাণ বাড়ায় দূষিত কণাগুলো নিচের দিকে আটকে থাকে বিধায় ওই সময়ে সাধারণত ঢাকার বাতাস আরও বেশি দূষিত হয়। বর্তমানে বায়ু দূষণের কারণে সংবেদনশীল গোষ্ঠীর তথা শিশু, বয়স্ক এবং শ্বাসতন্ত্রের সমস্যা থাকা ব্যক্তিদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এই অবস্থায় সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

রোববার, ৩১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

আপনার মতামত লিখুন