বয়সের ভারে ন্যুব্জ এবং দৃষ্টিহীন নূরজাহান বেগম এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটু কথা বলতে। তাঁর গ্রামের বাড়ি ঢাকার বিক্রমপুরে। স্বামী ও সন্তান হারিয়ে বর্তমানে তিনি অত্যন্ত একাকী জীবন পার করছেন।
দীর্ঘদিন ধরে তাঁর মনে একটি লালিত স্বপ্ন ছিল—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকে একবার সামনে থেকে দেখা এবং তাঁর সঙ্গে কথা বলা। কিন্তু নিয়তির পরিহাসে বর্তমানে দৃষ্টিশক্তি হারানোয় তিনি দেখতে না পেলেও, আজ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে তাঁর সেই বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে। সাক্ষাৎকালে তিনি দেখতে না পেয়েও প্রধানমন্ত্রীর উপস্থিতি গভীরভাবে অনুভব করেন এবং তাঁর জন্য প্রাণভরে দোয়া করেন।
মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শাহজাহানপুরে দুস্থ মানুষের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন। মূলত এই মানবিক আয়োজনটিতেই নূরজাহান বেগমের স্বপ্ন পূরণের এমন একটি আবেগঘন মুহূর্তের সাক্ষী হন উপস্থিত সবাই।

শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

আপনার মতামত লিখুন