ঢাকা নিউজ

বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম বৃদ্ধি

বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম বৃদ্ধি
ছবি : সংগৃহীত

বাধ্য হয়ে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের বাজারেও দ্রুত তেলের দাম কমানো হবে বলে আশ্বস্ত করেছেন তিনি।

সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রতি মাসে মূল্য সমন্বয় করার কথা থাকলেও এপ্রিলের পর মে মাসে তা করা হয়নি। মধ্যপ্রাচ্য সংকটের কারণে সরকার একান্ত উপায়হীন হয়েই এই ধরনের অপ্রিয় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

তিনি উল্লেখ করেন, দেশে জ্বালানির মূল ভোগের ৬৬ শতাংশই ডিজেল এবং এর পেছনেই সরকারকে সবচেয়ে বেশি ভর্তুকি দিতে হয়। সাধারণ মানুষ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, মধ্যপ্রাচ্য সংকট অচিরেই সমাধান হবে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য কমে আসলে জনগণের কষ্ট লাঘবে নির্বাচিত সরকার হিসেবে দ্রুত দাম কমানোর ত্বরিত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে রোববার রাতে ডিজেল ছাড়া অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ানো হয়, যা সোমবার থেকে কার্যকর হয়েছে। নতুন সমন্বয় অনুযায়ী ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেনের দাম ১৪৫ টাকা, পেট্রোল ১৪code০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে, তবে প্রতি লিটার ডিজেলের দাম আগের মতোই ১১৫ টাকা রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ০১ জুন ২০২৬

বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম বৃদ্ধি

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ