ঢাকা নিউজ

ছাত্ররাই পরিবর্তন আনার জন্য গুলি খেয়েছে: নুরুল হক

ছবি : সংগৃহীত

বাংলাদেশের ঐতিহাসিক যতগুলো পরিবর্তন—’৫২-এর ভাষা আন্দোলন, ’৭১-এর মুক্তিযুদ্ধ, ’৯০-এর গণতান্ত্রিক আন্দোলন এবং ’২৪-এর জুলাইয়ের গণঅভ্যুত্থান, প্রতিবারই পরিবর্তন আনার জন্য ছাত্ররা গুলি খেয়েছে বলে উল্লেখ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। রোববার বিকালে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে চরশিবা এলাকার এক কলেজছাত্র এবং দশমিনার এক ছাত্র পরিবর্তন আনার জন্য জীবন দিয়েছেন এবং এই পরিবর্তনের সুফল এখন সবাই ভোগ করছে। তিনি উল্লেখ করেন, সরকারি চাকরিতে কোটা একটি অন্যায্য ব্যবস্থা ছিল যার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী অধিকার থেকে বঞ্চিত হয়ে হতাশাগ্রস্ত হয়ে দেশ ছেড়ে চলে গেছে, যেটিকে 'ব্রেইন ড্রেন' বলা হয়। জুলাই পরবর্তী বাংলাদেশে মানুষ এখন ভিন্ন মত-পথ নিয়ে মন খুলে কথা বলছে, রাজনীতি করছে এবং স্বস্তিসহকারে জীবন যাপন করছে।

শিক্ষার মূল কাজ মূল্যবোধ সৃষ্টি করা উল্লেখ করে নুরুল হক বলেন, নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি করতে না পারলে সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তন সম্ভব নয়। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, একজন শিক্ষক কোনো অংশেই বাবা মায়ের চেয়ে কম নন এবং একজন শিক্ষার্থীকে জীবন ও বাস্তবতা সম্পর্কে ধারণা দিতে শিক্ষকদের কোনো বিকল্প নেই।

অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তানদের ওপর অপ্রয়োজনীয় প্রেশার তৈরি না করে তাদেরকে আনন্দের সঙ্গে এবং স্বস্তির সঙ্গে পড়াশোনায় উৎসাহিত করতে হবে। কেউ যদি শুধু ব্যক্তিকেন্দ্রিক চিন্তা করে, সে ভালো কিছু করতে পারে না এবং জীবনে কখনো আত্মতৃপ্তিও পায় না, বরং যে সবাইকে নিয়ে চিন্তা করে সেই ভালো থাকতে পারে।

গলাচিপা উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ড. আব্দুল লতিফ মাসুম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ০১ জুন ২০২৬

ছাত্ররাই পরিবর্তন আনার জন্য গুলি খেয়েছে: নুরুল হক

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ