অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। আজ সোমবার জাপানে অনুষ্ঠিত ম্যাচে চায়নিজ তাইপেকে ২-০ গোল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক জাপানের বিপক্ষে ১২ গোলে হেরেছিল লাল সবুজের দল।
আজ ম্যাচের ২৯তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে কনা আক্তার গোল করে বাংলাদেশকে লিড এনে দেন। কনার গোলে এগিয়ে থেকে বাংলাদেশ বিরতিতে ড্রেসিংরুমে ফেরে। এরপর চাইনিজ তাইপে গোল পরিশোধের একের পর এক চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।
শেষ কোয়ার্টারের দশ মিনিটে বাংলাদেশের আক্রমণ থেকে রিয়ার গোলে দলের জয় সুনিশ্চিত হয়। এই ম্যাচে চমৎকার পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন তন্নী। আগামীকাল নিজেদের পরবর্তী ম্যাচে চীনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।
উল্লেখ্য, গতকাল এই টুর্নামেন্টে ছেলেরা চীনের বিরুদ্ধে ৩-২ গোলে হেরে যায়। তবে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে পরাজিত করেছিল বাংলাদেশের বালকরা।

সোমবার, ০১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন