নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ হারিয়েছেন তিন ভাই। সোমবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার বন্দর আমতলা এলাকায় একটি মিনি ট্রাক ও বিপরীতগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন।
নিহতরা হলেন—লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে জীবন, নাটোর সদরের ইসলামবাড়ি গ্রামের মতালিব হোসেনের ছেলে মুক্তার হোসেন ওরফে হীরা এবং নাটোরের আলাইপুর এলাকার তৈয়ব আলীর ছেলে সাইফুল ইসলাম। ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, নিহতরা একে অপরের মামাতো-ফুফাতো ভাই এবং তারা নাটোর থেকে মোটরসাইকেলযোগে সিংড়ার দিকে বেড়াতে যাচ্ছিলেন।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই জীবন ও মুক্তার হোসেন মারা যান এবং আহত সাইফুলকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) প্রেরণ করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে গত রোববার রাত সাড়ে ৮টায় সিংড়া উপজেলার পুণ্ডরী গ্রামীণ সড়কে একটি অজ্ঞাত বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় আসমা খাতুন নামের ৪৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারী পুণ্ডরী গ্রামের আজিম উদ্দিনের মেয়ে বলে নিশ্চিত করেছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

সোমবার, ০১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন