ঢাকা নিউজ

ডিএসসিসির প্রধান নগর পরিকল্পনাবিদের দায়িত্ব বাতিল তদন্ত কমিটি গঠন

ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) স্থপতি মোহাম্মদ সিরাজুল ইসলামের প্রধান নগর পরিকল্পনাবিদের অতিরিক্ত দায়িত্ব বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাঁর নিয়োগকালীন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাসংক্রান্ত কাগজপত্র যাচাইয়ের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১ জুন) ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি দপ্তর আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে বলে ডিএসসিসি জানিয়েছে।

দপ্তর আদেশ অনুযায়ী, স্থপতি পদে কর্মরত মোহাম্মদ সিরাজুল ইসলামকে ২০০৪ সালে এই প্রধান নগর পরিকল্পনাবিদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল, যা দীর্ঘ ২২ বছর পর বাতিল করা হলো।

গঠিত তদন্ত কমিটিতে ডিএসসিসির সচিবকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির বাকি দুই সদস্য হিসেবে রয়েছেন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং সংস্থার আইন কর্মকর্তা। এই কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

ডিএসসিসির প্রধান নগর পরিকল্পনাবিদের দায়িত্ব বাতিল তদন্ত কমিটি গঠন

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) স্থপতি মোহাম্মদ সিরাজুল ইসলামের প্রধান নগর পরিকল্পনাবিদের অতিরিক্ত দায়িত্ব বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাঁর নিয়োগকালীন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাসংক্রান্ত কাগজপত্র যাচাইয়ের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১ জুন) ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি দপ্তর আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে বলে ডিএসসিসি জানিয়েছে।

দপ্তর আদেশ অনুযায়ী, স্থপতি পদে কর্মরত মোহাম্মদ সিরাজুল ইসলামকে ২০০৪ সালে এই প্রধান নগর পরিকল্পনাবিদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল, যা দীর্ঘ ২২ বছর পর বাতিল করা হলো।

গঠিত তদন্ত কমিটিতে ডিএসসিসির সচিবকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির বাকি দুই সদস্য হিসেবে রয়েছেন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং সংস্থার আইন কর্মকর্তা। এই কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ