বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (রহ.) মাজারের দিঘিতে গোসল করতে নামা সাত বছর বয়সী এক শিশুকে কুমির কামড় দিয়ে টেনে নিয়ে গেছে। সোমবার (১ জুন) রাত পৌনে ৯টার দিকে মাজারের মহিলা ঘাট এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিখোঁজ শিশুটির নাম ফাতেমা (৭) এবং সে মাজার সংলগ্ন এলাকাতেই বসবাস করত। ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিসের কর্মীরা দিঘির পানিতে তাকে উদ্ধারে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মো. দুলাল হোসেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, শিশু ফাতেমা দিঘির ঘাটে হাত-মুখ ধুতে বা গোসল করতে নেমেছিল এবং ওই সময় তার মা-ও সাথে ছিলেন। তবে শিশুটির মা মানসিকভাবে পুরোপুরি সুস্থ নন। স্থানীয়রা জানান, বাগেরহাট সদর উপজেলার ষাট গম্বুজ ইউনিয়নের মাজারের দিঘির মহিলা ঘাটে ওই মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে ফাতেমা গোসল করতে নামলে হঠাৎ দিঘির একটি কুমির তাকে কামড়ে ধরে পানির নিচে নিয়ে যায়। ফাতেমার চিৎকার শুনে মাজারে থাকা স্থানীয় লোকজন দ্রুত নৌকা নিয়ে দিঘির পানিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা চালান। মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মহিদুল ইসলাম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। নিখোঁজ শিশুটিকে দ্রুত উদ্ধারে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন