ঢাকা নিউজ

আকাশ মেঘলা থাকলেও রাজধানীতে বৃষ্টির সুখবর নেই

ছবি : সংগৃহীত

প্রচণ্ড গরমে নাভিশ্বাস ওঠা রাজধানীবাসীতে গতকাল একাংশে এক পসলা বৃষ্টি হলেও খানিক পরেই রোদের ঝিলিকে গরম আরও বেড়ে যায়। আজ মঙ্গলবার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি নিয়ে কোনো সুখবর নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এ সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে।

মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ বৃষ্টির সম্ভাবনা নেই এবং আবহাওয়া শুষ্ক থাকবে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

এদিকে, দুপুর ১টা পর্যন্ত দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় সেখানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত উক্ত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। এর আগে গত সোমবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮ দশমিক niche ডিগ্রি সেলসিয়াস।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

আকাশ মেঘলা থাকলেও রাজধানীতে বৃষ্টির সুখবর নেই

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

প্রচণ্ড গরমে নাভিশ্বাস ওঠা রাজধানীবাসীতে গতকাল একাংশে এক পসলা বৃষ্টি হলেও খানিক পরেই রোদের ঝিলিকে গরম আরও বেড়ে যায়। আজ মঙ্গলবার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি নিয়ে কোনো সুখবর নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এ সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে।

মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ বৃষ্টির সম্ভাবনা নেই এবং আবহাওয়া শুষ্ক থাকবে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

এদিকে, দুপুর ১টা পর্যন্ত দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় সেখানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত উক্ত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। এর আগে গত সোমবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮ দশমিক niche ডিগ্রি সেলসিয়াস।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ