বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এক মাসের ব্যবধানে জ্বালানি তেলের দাম বৃদ্ধি জনগণের ওপর এক ধরনের জুলুম। তিনি অভিযোগ করেন, সংসদে আলোচনা ছাড়াই রাতের আঁধারে তেলের দাম বাড়ানো হয়েছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। মঙ্গলবার (২ জুন) দুপুরে সিলেটের বাদাঘাট এলাকায় নির্যাতনে নিহত শিশু ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করতে হলে তা সংসদে আলোচনা করে করা উচিত ছিল। কিন্তু জনগণ ঘুমিয়ে থাকার সময়ে তেলের দাম বাড়ানো হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, ফাহিমা হত্যা মামলার বিচার যদি দীর্ঘসূত্রিতার দিকে যায়, তাহলে আমরা ধরে নেব বিচার হবে না। জামায়াত আমির দাবি করেন, রামিসা হত্যাকাণ্ডের বিচারের মতো ফাহিমা হত্যার বিচারও ১৫ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে এবং সরকারকে এমন নিশ্চয়তা দিতে হবে। অপরাধীদের বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে ক্ষমতায় থাকার কোনো যৌক্তিকতা নেই।
সরকারের সামগ্রিক কর্মকাণ্ড নিয়ে মন্তব্য জানতে চাইলে ডা. শফিকুর রহমান বলেন, এ বিষয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করা ঠিক হবে না। তবে তিনি দাবি করেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই।

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন