যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে ইরান মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে বলে মঙ্গলবার দেশটির দুটি আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স ও তাসনিম জানিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, তাদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।
ইরানের বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ বলে পরিচিত ওই সংবাদ মাধ্যমগুলোর দাবির পাশাপাশি একটি আঞ্চলিক মধ্যস্থতাকারী সূত্রও জানিয়েছে যে মঙ্গলবার ইরান কোনো যোগাযোগ করেনি। এর আগে তেহরান স্পষ্ট করে বলেছিল, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর না হলে এই আলোচনা সামনে এগোবে না।
এদিকে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের অবরোধ লঙ্ঘন করে ইরানের বন্দরের দিকে যাওয়া একটি তেলবাহী জাহাজকে আটকাতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, অবরোধ ভাঙার চেষ্টা করা এটি ছিল সপ্তম জাহাজ যাকে আটকানো হলো। মার্কিন বিবৃতি অনুযায়ী, বোতসোয়ানা পতাকাবাহী জাহাজ এম/টি লেক্সিকে ২৪ ঘণ্টা ধরে সতর্ক করার পরও নির্দেশনা না মানায় হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে তার ইঞ্জিন কক্ষে আঘাত করা হয়।
আলোচনার বিষয়ে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানের দাবিকে ‘মিথ্যা ও ভুল’ বলে অভিহিত করেছেন। তিনি উল্লেখ করেন যে তাদের মধ্যে ধারাবাহিকভাবে প্রতিদিন আলোচনা চলছে এবং তিনি ইরানকে বলেছেন যে এখন একটি চুক্তিতে পৌঁছানোর সময় এসেছে।
অন্যদিকে ওয়াশিংটনে কংগ্রেসের শুনানিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলোচনার অগ্রগতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করলেও সতর্ক করে বলেছেন যে গ্রহণযোগ্য কোনো চুক্তিতে পৌঁছানোর নিশ্চয়তা নেই।

বুধবার, ০৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন