ফ্রান্সের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে দেশটির ইতিহাসে প্রথম মুসলিম প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন মরক্কোন বংশোদ্ভূত ফরাসি রেলশ্রমিক সংগঠক আনাস কা-জিব। ট্রটস্কিস্ট রাজনৈতিক সংগঠন ‘রেভল্যুশিওঁ পারমানঁত’ ’র হয়ে তার এই প্রার্থিতার ঘোষণা ফ্রান্সের বাম ও শ্রমিক রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
সোমবার এক ভিডিওবার্তায় ৩৯ বছর বয়সি এই শ্রমিক নেতা বলেন, তার প্রার্থিতা হবে শ্রমিক শ্রেণি, নিম্ন আয়ের মানুষ এবং অভিবাসী জনগোষ্ঠীর বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন। দীর্ঘদিন ধরে ফ্রান্সের রেলখাতে কর্মরত এবং শ্রমিক ইউনিয়ন সুড রেলের সক্রিয় এই সদস্য একটি ন্যায্য, সমতাভিত্তিক ও শ্রমিকবান্ধব সমাজ গঠনের আহ্বান জানান।
জনপ্রিয় টেলিভিশন ও রেডিও টকশো ‘লে গ্রঁদ গ্যুল’-এ অংশ নিয়ে ফরাসি গণমাধ্যমে পরিচিত মুখ হয়ে ওঠা কা-জিব দীর্ঘদিন ধরে সামাজিক বৈষম্য, শ্রমিক অধিকার এবং জনজীবনের বিভিন্ন ইস্যুতে নিয়মিত মতামত দিয়ে আসছেন। রাজনৈতিকভাবে তিনি বর্ণবাদবিরোধী, উপনিবেশবাদবিরোধী এবং সাম্রাজ্যবাদবিরোধী অবস্থানকে সামনে রেখে শ্রমিক ও অভিবাসী জনগোষ্ঠীর অধিকারের পক্ষে সোচ্চার।
এর আগে ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে চাইলেও প্রয়োজনীয় স্থানীয় জনপ্রতিনিধিদের সমর্থন না পাওয়ায় তিনি প্রার্থী হতে পারেননি। তবে এবার তার সংগঠন দাবি করছে, তারা আগের তুলনায় বেশি স্থানীয় নির্বাচিত প্রতিনিধির সমর্থন অর্জন করতে সক্ষম হয়েছে।
বিশ্লেষকদের মতে, ফ্রান্সের বাম রাজনৈতিক পরিসর বর্তমানে বিভক্ত হলেও শ্রমিক ও সামাজিক ন্যায়বিচারের ইস্যুগুলো নতুন করে আলোচনায় আসছে। কা-জিবের এই প্রার্থিতা ফ্রান্সের শ্রমিক রাজনীতি, সামাজিক ন্যায়বিচার এবং অভিবাসী ও মুসলিম কমিউনিটিতে একটি নতুন রাজনৈতিক বার্তা ও আলোচনার সুযোগ তৈরি করেছে।

বুধবার, ০৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন