ঢাকা নিউজ

এমপির বিরুদ্ধে অপপ্রচার, অজ্ঞাতনামাদের নামে জিডি

ছবি : সংগৃহীত

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের ছবি ও নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার এবং মানহানিকর ভিডিও ছড়ানোর অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ঘটনায় সোমবার ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. রবিউল্লাহ (রবি)।

জানা গেছে, ‘কুমিল্লা ক্রাইম ২৪’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ২৯ মে থেকে সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনকে জড়িয়ে একের পর এক আপত্তিকর, বিভ্রান্তিকর ও মানহানিকর ভিডিও প্রকাশ করা হচ্ছে। জিডিতে উল্লেখ করা হয়েছে, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সংসদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে এবং একই সঙ্গে তার পরিবার ও রাজনৈতিক দলের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টাও চালানো হচ্ছে।

মো. রবিউল্লাহ বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একটি সংগঠিত চক্র দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে রাজনৈতিক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে। একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে নিয়ে মিথ্যাচার ও কুৎসা রটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত।

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন। তিনি বলেন, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট ফেসবুক পেজ এবং প্রচারিত ভিডিওগুলোর বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে সাইবার আইনের আওতায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ০৩ জুন ২০২৬

এমপির বিরুদ্ধে অপপ্রচার, অজ্ঞাতনামাদের নামে জিডি

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ