কিশোরগঞ্জের কটিয়াদীতে সন্ত্রাসবিরোধী আইনে এ কে এম মুর্শেদ সজিব নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আচমিতা ইউনিয়নের পাইকসা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোর্শেদ সজিব উপজেলার আচমিতা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং নৌকা প্রতীক নিয়ে আচমিতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনে মুর্শেদ সজিবকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বুধবার, ০৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন