ইরান এখনও তার আসল ‘উইনিং কার্ডস’ বা তুরুপের তাস প্রকাশ করেনি বলে শত্রুদের সতর্ক করেছেন দেশটির খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের ডেপুটি ইন্সপেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মোহামেদ জাফর আসাদি। তিনি জানান, শত্রুদের সঙ্গে সম্ভাব্য যেকোনো সংঘাতের মুখোমুখি হতে তেহরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। পশ্চিমা গণমাধ্যম ও মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে সাম্প্রতিক মন্তব্যের জবাবে প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
দেশটির সশস্ত্র বাহিনীর এই জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেন, ইরান তাদের সব গোপন অস্ত্র ও সক্ষমতা এখনও সামনে আনেনি এবং প্রয়োজন হলে মজুত থেকে আরও কৌশলগত ব্যবস্থা বের করা হবে। একই সাথে তিনি উল্লেখ করেন, বর্তমানে ইরানের সামরিক সরঞ্জাম উৎপাদন ও সশস্ত্র বাহিনীকে সহায়তার জন্য ব্যবহৃত প্রধান প্রধান স্থাপনাগুলো শত্রুদের দৃষ্টির সম্পূর্ণ বাইরে ভূগর্ভে বা নিরাপদ স্থানে রয়েছে, যার অবস্থান সম্পর্কে শত্রুদের কোনো ধারণা নেই।
জেনারেল আসাদি পারমাণবিক বোমার প্রসঙ্গ টেনে বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনীর পারমাণবিক বোমার প্রয়োজন নেই। আমাদের চূড়ান্ত অস্ত্র এবং পারমাণবিক বোমা হলো আমাদের জনগণ নিজেরাই।’
ন্যাটো ও পশ্চিমা দেশগুলোর হুমকির জবাব দিতে গিয়ে তিনি মনে করিয়ে দেন, ইসলামী বিপ্লবের বিজয়ের পর থেকেই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এমনকি আট বছরের যুদ্ধে তৎকালীন পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন জড়িত থাকার পরও তারা ইরানকে হারাতে পারেনি। ফলে বর্তমানেও যদি তারা ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, তবে তাদের নিশ্চিত পরাজয়ের মুখোমুখি হতে হবে।

বুধবার, ০৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন