ঢাকা নিউজ

কুয়েত ও বাহরাইনকে দায়ী করল ইরান

কুয়েত ও বাহরাইনকে দায়ী করল ইরান
ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালি ও কেশম দ্বীপকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যে কুয়েত ও বাহরাইনকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহযোগিতার অভিযোগে দায়ী করেছে ইরান। বুধবার (৩ জুন) এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় হরমুজ প্রণালিতে একটি ইরানি তেলবাহী জাহাজ এবং কেশম দ্বীপের একটি টেলিযোগাযোগ টাওয়ারে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানায়। তেহরানের দাবি, কুয়েত ও বাহরাইন তাদের ভূখণ্ড ও স্থাপনা ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে সামরিক সহায়তা দিয়েছে এবং এ কারণে দেশ দুটির ওপর এই হামলার ‘সরাসরি ও স্পষ্ট দায়’ বর্তায়। ইরান আরও স্পষ্ট করেছে যে, ভবিষ্যতে যেকোনো হামলার উৎসকে লক্ষ্য করে প্রতিক্রিয়া জানানোর আত্মরক্ষার অধিকার তাদের রয়েছে।

অন্যদিকে, বুধবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি এবং অন্তত একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে কুয়েতের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সৌদ আবদুলআজিজ আল-ওতাইবি জানান, ‘শত্রুতামূলক’ ড্রোনগুলো বিমানবন্দরের প্রধান যাত্রী টার্মিনাল-১-এ আঘাত হানে। ঘটনার পর বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে এবং কুয়েতের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবে কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে তারা এই অভিযান চালিয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যের এই বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘পুনরায় যুদ্ধ শুরু হওয়া কারও স্বার্থে নয়।’ তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে শান্তির সুযোগকে মূল্য দিয়ে যুদ্ধবিরতির অঙ্গীকার রক্ষা করার এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানান।

ওয়াশিংটন অবশ্য দাবি করেছে যে, মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের হামলার চেষ্টার জবাবেই তারা কেশম দ্বীপে হামলা চালিয়েছিল এবং তাদের মিত্র বাহিনী একাধিক ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। কুয়েত ও ইরানের মধ্যে এই পাল্টা-পাল্টি হামলার জেরে আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ০৩ জুন ২০২৬

কুয়েত ও বাহরাইনকে দায়ী করল ইরান

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ