মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দিনের মতো তেলের দাম বেড়েছে। একই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শক্তিশালী উত্থানের কারণে বিশ্বের বিভিন্ন শেয়ারবাজারও ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে।
বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৭৪ ডলারে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন ডলারের বিপরীতে জাপানি ইয়েনের বিনিময় হার ১৬০ ইয়েনের কাছাকাছি পৌঁছালেও সম্ভাব্য সরকারি হস্তক্ষেপের আশঙ্কায় বাজারে তীব্র সতর্কতা দেখা গেছে।
এদিন মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে যে, ইরানের পক্ষ থেকে বাহরাইন ও কুয়েতসহ বিভিন্ন আঞ্চলিক লক্ষ্যবস্তুতে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলা হয় ব্যর্থ হয়েছে, নয়তো পুরোপুরি প্রতিহত করা হয়েছে। অথচ গত সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির লক্ষ্যে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছানোর কথা জানালেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়নি।
অস্ট্রেলিয়ার মেলবোর্নভিত্তিক একটি ব্রোকারেজ প্রতিষ্ঠানের গবেষণা প্রধান ক্রিস ওয়েস্টন জানান, আলোচনার টেবিলে ফিরে এলেও দু'পক্ষের মধ্যে সমঝোতার সম্ভাবনা আগের তুলনায় কমে গেছে এবং বাজারে সেই প্রত্যাশাভিত্তিক বিনিয়োগ ধীরে ধীরে প্রত্যাহার করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের এই চরম উত্তেজনার পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি বাজারেও বড় ধরনের পতন দেখা গেছে, যেখানে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন টানা তিন সেশনে প্রায় ১০ শতাংশ মূল্য হারিয়ে দুই মাসের সর্বনিম্ন ৬৬ হাজার ১২৩ ডলারে নেমে এসেছে।

বুধবার, ০৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন